HomeBig newsশীতের মরণ-কামড়! বঙ্গে আরও নামবে পারদ? কী বলছে হাওয়া অফিস?
Weather Forecast

শীতের মরণ-কামড়! বঙ্গে আরও নামবে পারদ? কী বলছে হাওয়া অফিস?

শনিবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াস

কলকাতা: শেষবেলায় বাংলার বুকে দাপট দেখাচ্ছে শীত (Winter)। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও সকাল ও রাতের হিমেল হাওয়ায় হু হু করে নামছে পারদ (Temperature Fall)। গত কয়েকদিন ধরেই রীতিমতো কাঁপুনি অনুভূত হচ্ছে কলকাতা-সহ (Kolkata Weather) রাজ্যের অন্যান্য জেলায়। উত্তরবঙ্গ (North Bengal Weather) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal Weather), রাজ্যের দু’প্রান্তে প্রায় একই ছবি।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম। এদিকে আবার দক্ষিণবঙ্গের নদিয়ার কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাত্র ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল এলাকায় তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ে শীতের প্রকোপ আরও তীব্র, দার্জিলিঙে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: SIR-এর সময়সীমা বাড়াল কমিশন

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী তিন দিন কলকাতা-সহ গোটা রাজ্যে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। সকাল ও রাতের দিকে একইভাবে পারদ পতন জারি থাকবে। তবে দিন তিনেক পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহের মাঝামাঝি ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে সপ্তাহের শেষের দিকে শীতের দাপট কিছুটা কমে গরমের আভাস মিলতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আপাতত কোনও কুয়াশা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News