Sunday, May 3, 2026
HomeBig newsআরও নামবে পারদ! কোন কোন জেলায় হাড়কাঁপানো শীত? জেনে নিন
Weather Forecast

আরও নামবে পারদ! কোন কোন জেলায় হাড়কাঁপানো শীত? জেনে নিন

বড়দিনের আগেই জাঁকিয়ে ঠান্ডা, কলকাতায় আরও কমবে তাপমাত্রা?

কলকাতা: ডিসেম্বর শুরুতে সেভাবে পারদ না নামলেও, তৃতীয় সপ্তাহে এসে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত (Winter) পড়েছে। উত্তুরে হাওয়ার দাপটে উল্লেখযোগ্যভাবে নেমেছে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের ভরপুর আমেজ অনুভব করছেন মানুষজন। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও খানিকটা কমার (Temperature Down) সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নিন রাজ্যজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। শহর কলকাতায় (Kolkata Weather) বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে আগামী কয়েক দিনে তা আরও কমে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও পারদ ১০ ডিগ্রির কাছাকাছিও পৌঁছতে পারে।

আরও পড়ুন: যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?

এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ না থাকায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েক দিন আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে দক্ষিণের একাধিক জেলায়। কলকাতা সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

উত্তরবঙ্গেও (North Bengal Weather) শীতের প্রভাব বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলাও ঢাকা থাকবে ঘন কুয়াশার চাদরে। চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188