HomeScrollভাঙড়ে বিজেপির সভা ঘিরে উত্তেজনা! আইএসএফের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ
Bhangar

ভাঙড়ে বিজেপির সভা ঘিরে উত্তেজনা! আইএসএফের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

তদন্তে নেমেছে পোলেরহাট থানার পুলিশ

ভাঙড়: আইএসএফের (ISF) দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার (North 24 Pargana) ভাঙড়ে (Bhangar)। ব্যাওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুলবেরিয়া এলাকায় ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

আইএসএফের অভিযোগ, বিজেপির একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলের একাংশের কর্মী-সমর্থকরা তাঁদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। শুধু ভাঙচুরই নয়, অফিসে বিজেপির পতাকাও টাঙিয়ে দেওয়া হয় বলে দাবি দলের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যাওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বিজেপির জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দারের নেতৃত্বে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই সভাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত বলে অভিযোগ।

আরও পড়ুন: স্কুল চত্বরে ‘জবরদখল’ করে বসবাসের অভিযোগ! শৌচালয়ও দখলে, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এলাকায় নজরদারি বাড়ানো হয়। পরে বিজেপি নেতৃত্বের প্রতিনিধিরা আইএসএফের অফিসে লাগানো পতাকা খুলে নিয়ে যান বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে আইএসএফের পক্ষ থেকে পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার বলেন, “বিজেপি কখনও অন্য দলের অফিস দখল বা ভাঙচুরে বিশ্বাস করে না। দলকে বদনাম করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।”

এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আপাতত দলীয় কার্যালয়টি বন্ধ করে দিয়েছে পুলিশ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং অভিযোগের সত্যতা কতটা, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News