Saturday, July 25, 2026
HomeScrollইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী-য়ের বিরুদ্ধে FIR, কী কী অভিযোগ?
Indranil Sen

ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী-য়ের বিরুদ্ধে FIR, কী কী অভিযোগ?

অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার কনসালট্যান্ট জয়দীপ মুখোপাধ্যায়

কলকাতা: UNESCO-র নাম করে প্রিপুজো টিকিট বিক্রির অভিযোগ ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রী, তাঁর স্ত্রী এবং স্ত্রীর সংস্থার বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার কনসালট্যান্ট জয়দীপ মুখোপাধ্যায়। যদিও ইন্দ্রনীল দাবি করেছেন, ব্যবসায়ীক স্বার্থ চরিতার্থ করার জন্য ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। গতকাল জয়দীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সগুনা মুখোপাধ্যায় লিখিত অভিযোগ করেছেন।

এর আগে গান গাওয়ানোর নামে সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছিল ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে।এ বার UNESCO-র নাম ভাঁড়িয়ে জালিয়াতির অভিযোগ তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি ও বৌবাজার থানায় অভিযোগ জানান জয়দীপ। তাঁর দাবি, তিনি ২০১০ সাল থেকে বিদেশে বাংলার পুজো নিয়ে কাজ করেন। কলকাতার পুজো UNESCO-র পাতায় নাম তোলার বহু আগে থেকে এই কাজ করেন তিনি।সমস্ত নথি নিয়ে বৌবাজার থানার দ্বারস্থ জয়দীপ। অভিযোগকারী জানান, ২০২২ সালে ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনের সংস্থা ‘মাস আর্ট’ দাবি করে, UNESCO ওদের পার্টনার হয়েছে। কলকাতার ২৪টি দুর্গাপুজোর প্যান্ডেল বেছে নিয়েছে বলে দাবি করে টিকিট বিক্রি করে মাস আর্ট। কথা ছিল, ২৪টি প্যান্ডেল ঘুরে দেখানো হবে। পরে জানা যায়, এর সঙ্গে UNESCO-র সম্পর্ক নেই।দুর্গাপুজো মানবতার উৎসব। সেই মানবতারই তো গলা টিপে মারা হল।

আরও পড়ুন: ‘ফাঁসিকাঠে দেওয়া হোক…’, গ্রেফতার হয়েও বিস্ফোরক সব্যসাচী দত্ত

ইন্দ্রনীল সেন দাবি করেন, ‘আমি কোনও দিনই কোনও পুজোর সঙ্গে যুক্ত ছিলাম না। এই অভিযোগ একেবারে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সঙ্গে যোগাযোগ করুন।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই, সামনে আসতে শুরু করেছে তৃণমূল জমানার এবং তৃণমূল নেতাদের নানা কুকীর্তি। টালিগঞ্জে মেক আপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। এবার শিল্পীরা সরব হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99