Saturday, July 25, 2026
HomeScrollস্কুল চত্বরে ‘জবরদখল’ করে বসবাসের অভিযোগ! শৌচালয়ও দখলে, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা
Bankura

স্কুল চত্বরে ‘জবরদখল’ করে বসবাসের অভিযোগ! শৌচালয়ও দখলে, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

বাঁকুড়া: স্কুলের মধ্যেই সংসার পেতে বসে রয়েছে একটি পরিবার। অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস এবং ছাত্রছাত্রীদের শৌচালয় দখল করে বছরের পর বছর ধরে বসবাস করছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে। ঘটনাটি বাঁকুড়া (Bankura) ২০ নম্বর ওয়ার্ডের লালবাজার প্রাথমিক বিদ্যালয়ের।

স্থানীয়দের অভিযোগ, স্কুল চত্বরে বসবাসকারী পরিবারটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। এমনকি ছাত্রছাত্রীদের ব্যবহারের শৌচালয়ও তাঁদের দখলে চলে গিয়েছে বলে দাবি। স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক এবং এলাকার বাসিন্দারা একাধিকবার প্রশাসন ও পুরসভার কাছে লিখিত এবং মৌখিক অভিযোগ জানিয়েছেন বলে দাবি। তবে এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান হয়নি বলেই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ১০০ দিনের কাজের নিয়মে বড় বদল! আজ থেকেই বাধ্যতামূলক ফেস অথেনটিকেশন, জেলাগুলিকে কড়া নির্দেশ রাজ্যের

স্থানীয়দের প্রশ্ন, একটি সরকারি স্কুলের ক্যাম্পাসে কীভাবে একটি পরিবারকে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল? কার প্রভাব বা মদতে এখনও তারা সেখানে অবস্থান করছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

স্কুলের প্রধান শিক্ষকের দাবি, বিদ্যালয়ের ভেতরে আবাসিকভাবে বসবাস করার ফলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশুদের নিরাপত্তা ও স্বাভাবিক পাঠদানের স্বার্থে অবিলম্বে ওই পরিবারকে সরানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত পরিবারের সদস্য চন্দন দাসের দাবি, তাঁরা বহু বছর ধরে সেখানে বসবাস করছেন এবং শুরুতে তাঁদের থাকতে দেওয়া হয়েছিল। বর্তমানে তাঁদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে। তবে নতুন বাড়ির ব্যবস্থা হলেই তাঁরা সরে যাবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই এখনও পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুরসভা।

বাঁকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, বিষয়টি নিয়ে একাধিকবার পদক্ষেপ করা হয়েছে। স্কুল শিক্ষা দফতরও বিষয়টি সম্পর্কে অবগত। পরিবারটিকে সরে যেতে বারবার বলা হয়েছে, এমনকি পুলিশও এ বিষয়ে নির্দেশ দিয়েছে। তা সত্ত্বেও কেন এখনও তারা স্কুল চত্বর ছাড়েনি, তা খতিয়ে দেখা হচ্ছে।

এখন দেখার, ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুল চত্বর দখলমুক্ত করতে প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99