Friday, July 24, 2026
HomeBig news১০০ দিনের কাজের নিয়মে বড় বদল! আজ থেকেই বাধ্যতামূলক ফেস অথেনটিকেশন, জেলাগুলিকে...
100 Days Work

১০০ দিনের কাজের নিয়মে বড় বদল! আজ থেকেই বাধ্যতামূলক ফেস অথেনটিকেশন, জেলাগুলিকে কড়া নির্দেশ রাজ্যের

ভুয়ো জব কার্ড রুখতে নতুন ব্যবস্থা নিল সরকার

কলকাতা: ১০০ দিনের কাজে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মঙ্গলবার থেকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে (MGNREGS) কর্মরত জব কার্ড হোল্ডারদের উপস্থিতি নথিভুক্ত করতে ‘ফেস অথেনটিকেশন’ বাধ্যতামূলক করা হয়েছে। এই মর্মে রাজ্যের সব জেলাকে কড়া নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে NMMS (National Mobile Monitoring System) অ্যাপের মাধ্যমে মুখের পরিচয় যাচাই করেই শ্রমিকদের উপস্থিতি রেকর্ড করতে হবে। ভুয়ো জব কার্ড ব্যবহার এবং প্রকল্পে অনিয়ম রুখতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন: কালবৈশাখীর ফিরতি ইনিংস! বুধবার থেকে বাড়বে ঝড়বৃষ্টি, কোন কোন জেলায় জারি সতর্কতা?

নির্দেশিকায় বলা হয়েছে, উপস্থিতি নেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোন বা ডিভাইস আগে থেকেই NREGA-Soft-এর D20 মডিউলে নথিভুক্ত থাকতে হবে। পাশাপাশি প্রতিটি ইলেকট্রনিক মাস্টার রোল (e-MR)-এর সঙ্গে নির্দিষ্ট Mate বা Supervisor-কে ট্যাগ করাও বাধ্যতামূলক।

কমিউনিটি প্রকল্পে শ্রমিকদের উপস্থিতি নেওয়ার দায়িত্বে থাকবেন Mate (Supervisor)। অন্যদিকে Individual Beneficiary Scheme (IBS)-এর ক্ষেত্রে উপস্থিতি নথিভুক্ত করবেন গ্রাম রোজগার সহায়ক (GRS)। GRS অনুপস্থিত থাকলে দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মী সেই কাজ করতে পারবেন।

দফতরের নির্দেশ অনুযায়ী, কাজ শুরুর অন্তত ২৪ ঘণ্টা আগে e-MR ট্যাগিং সম্পূর্ণ করতে হবে। এরপর NMMS অ্যাপে লগ-ইন করে মাস্টার রোল ডাউনলোড, ফেস অথেনটিকেশনের মাধ্যমে উপস্থিতি গ্রহণ এবং তা আপলোড করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সব জেলা প্রশাসনকে প্রোগ্রাম অফিসার, গ্রাম রোজগার সহায়ক (GRS), Mate/Supervisor-সহ সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ এবং সচেতনতা কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ডিভাইস রেজিস্ট্রেশন, ট্যাগিং বা উপস্থিতি রেকর্ডে কোনও গাফিলতির কারণে শ্রমিকদের উপস্থিতি নথিভুক্ত না হলে তা গুরুতর প্রশাসনিক ত্রুটি হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রশাসনের মতে, এই নতুন ব্যবস্থা কার্যকর হলে প্রকৃত শ্রমিকদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99