Monday, June 8, 2026
HomeScrollমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হবে 'সৌজন্য', আর কী কী সিদ্ধান্ত? দেখুন বড়...
Shuvendu Adhikari

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হবে ‘সৌজন্য’, আর কী কী সিদ্ধান্ত? দেখুন বড় খবর

আলিপুরে এই সৌজন্য বিল্ডিংটি বানিয়েছিল পূর্বতন সরকার

ওয়েবডস্ক- নতুন মুখ্যমন্ত্রীর (New Cm)  থাকার ঠিকানা হতে চলেছে কলকাতায় এবার “সৌজন্য’ (Soujanya) আলিপুরে (Alipore) এই সৌজন্য বিল্ডিংটি বানিয়েছিল পূর্বতন সরকার (Previous Government) । মূলত মুখ্যমন্ত্রী বা যে কোনও  ভিভিআইপি ক্যাটাগরির ব্যক্তিত্বদের থাকার জন্য এই “সৌজন্য “দেওয়া হয়। এবার এই সৌজন্যই মুখ্যমন্ত্রীর কলকাতার স্থায়ী বাসভবন হতে চলেছে বলেই সূত্রের খবর।

ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতায় এলে শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)  চিনার পার্কের একটি ফ্ল্যাটে থাকেন। তবে এবার মুখ্যমন্ত্রীর বাসভবন হিসেবে সৌজন্য বিল্ডিংটি প্রস্তুত করা হচ্ছে বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রীর পদে বসেন শুভেন্দু অধিকারী। এক নয়া ইতিহাস শুরু করল বাংলা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিলেন শুভেন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জড়িয়ে শুভেচ্ছা জানান। অমিত শাহ থেকে শমীক ভট্টাচার্য সকলেই তাঁকে শুভেচ্ছা জানান। ছাত্র রাজনীতি দিয়ে শুরু। পরে নিজের শহর কাঁথি পুরসভার কংগ্রেসে ওয়ার্ড কাউন্সিলার ছিলেন তিনি। বাবার শিশির অধিকারীর সঙ্গে তৃণমূলে যোগদান করেন শুভেন্দু অধিকারী। ২০০৬ সালে তিনি কাঁথি দক্ষিণ বিধানসভা থেকে কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবেও নির্বাচিত হন। কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদও সামলেছেন তিনি।

আরও পড়ুন-  আজ ওঁর অভিভাবক সাধারণ মানুষ’, পুত্রের শপথের দিনে আবেগঘন শিশির অধিকারী

২০০৬ সালের মাঝামাঝি সময় থেকেই শুভেন্দু অধিকারী বিধানসভা এলাকার সংলগ্ন নন্দীগ্রামে রাসায়নিক শিল্প হাব গড়ার পরিকল্পনা নিয়েছিল তৎকালীন বাম সরকার। জমি অধিগ্রহণে বিরুদ্ধে সেখানকার কৃষকরা আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তৃণমূল স্তর থেকে এই আন্দোলনের সংগঠিত করেছিলেন শুভেন্দু। বাম জমানালার ৩৪ বছরের শাসনকে  পরাস্ত করে ২০১১ সালে রাজ্যের ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালের নির্বাচনে প্রার্থী হননি শুভেন্দু, তিনি তখন সাংসদ।

২০১৬ সালে বিধানসভায় ফিরে আসেন শুভেন্দু অধিকারী। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বিতীয় দফায় পরিবহণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শুভেন্দু।  দলের যুব সংগঠনের দায়িত্ব শুভেন্দু অধিকারীর উপরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি নেতৃত্বে ‘যুব’ নামের একটি সংগঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ‘যুব’ নামের সংগঠনের সূচনা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সেই জনসভাটি হয়েছিল সেই আজকের কলকাতার এই ব্রিগেডেই।  এর পর সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব বাড়তে থাকে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini