Sunday, July 12, 2026
HomeScroll‘ভোটে শান্তির ছাপ, বদলাচ্ছে হাওয়া’, কমিশন-বাহিনীর ভূমিকায় প্রশংসা, ইঙ্গিতে বড় জয়ের দাবি...
Election Commission

‘ভোটে শান্তির ছাপ, বদলাচ্ছে হাওয়া’, কমিশন-বাহিনীর ভূমিকায় প্রশংসা, ইঙ্গিতে বড় জয়ের দাবি বিজেপি নেতার

ইঙ্গিতে বড় জয়ের দাবি বিজেপি নেতার

কলকাতা: দ্বিতীয় দফার ভোট মিটতেই রাজনৈতিক তরজা আরও তীব্র (West Bengal Assembly Election 2026)। এই আবহে নির্বাচন কমিশন (Election Commission), কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের ভূমিকায় সরব হলেন এক বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, “শান্তিপূর্ণ এবং ঐতিহাসিক ভোট করিয়ে দেখিয়েছে কমিশন। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে, এ বার সেটাই প্রমাণ হয়েছে।”

জ্ঞানেশ কুমারকে ঘিরে কটাক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যাঁরা তাঁকে ‘ভ্যানিশ কুমার’ বলেছিলেন, তারাই এখন ভ্যানিশ হওয়ার মুখে।” তাঁর মতে, দুই দফায় ভোট করানো বড় চ্যালেঞ্জ ছিল, যা সফল ভাবে সামলেছে কমিশন। কেন্দ্রীয় আধা-সেনার পাশাপাশি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের ভূমিকাতেও বদল এসেছে বলেই দাবি তাঁর। “পুলিশের বডি ল্যাঙ্গোয়েজই বদলে গেছে। তারা সুযোগ পেলে কাজ করে দেখাতে চায়,” মন্তব্য ওই নেতার।

আরও পড়ুন: ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি, জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস

পুলিশের আচরণে পরিবর্তনের উদাহরণ হিসেবে তিনি একটি ঘটনার উল্লেখ করেন, যেখানে এক নেতার সঙ্গে পুলিশের কথোপকথনে ‘পিঠ সোজা রেখে’ অবস্থান নেওয়ার ছবি নাকি স্পষ্ট হয়েছে। তাঁর কথায়, “এই দৃশ্য সাম্প্রতিক কালে দেখা যায়নি।”

এদিকে, সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে সোশ্যাল মিডিয়ার জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ তিনি। “আমি ফেসবুক নয়, ফেস টু ফেসে বিশ্বাসী। সরকার গঠনই লক্ষ্য, মন্ত্রিত্ব নয়,” সাফ বার্তা। তাঁর ইঙ্গিত, “আবহাওয়া যেমন বদলাচ্ছে, তেমনই বদলাবে সরকারও।”

ভোট এক দফায় করার ভাবনা নিয়েও সওয়াল তুলেছেন তিনি। আগের ৮ দফার তুলনায় এ বার কম বাহিনী ব্যবহারেই ভোট হয়েছে বলে দাবি করে তাঁর বক্তব্য, “রাজ্যের ইমেজ পাল্টাতে চাইছে নির্বাচন কমিশন।” আসনসংখ্যা নিয়ে সরাসরি কিছু না বললেও আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, “পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পাব, যাতে পিছনে ফিরে তাকাতে না হয়।” তাঁর দাবি, “গ্রাম-শহর, সব জায়গায় পরিবর্তনের সুর শোনা যাচ্ছে।”

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto