Wednesday, August 19, 2026
HomeScroll‘সিংঘম’-এর নজরদারিতেই ইভিএমে কারচুপির অভিযোগ! দক্ষিণ ২৪ পরগনার ৭৭ বুথে পুনর্নির্বাচন চেয়ে...
Election Commission

‘সিংঘম’-এর নজরদারিতেই ইভিএমে কারচুপির অভিযোগ! দক্ষিণ ২৪ পরগনার ৭৭ বুথে পুনর্নির্বাচন চেয়ে সরব বিরোধী শিবির

১ মে-ই পুনর্ভোটের নির্দেশ জারি হতে পারে

কলকাতা: দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election 2026) মিটতেই নতুন করে বিতর্কের কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)। একসঙ্গে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবারই এই ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (Election Commission)। সেখানেই ঠিক হবে আদৌ পুনর্নির্বাচন হবে কি না, হলে কতগুলি বুথে। সূত্রের ইঙ্গিত, সিদ্ধান্ত হলে ১ মে-ই পুনর্ভোটের নির্দেশ জারি হতে পারে।

অভিযোগের সিংহভাগই এসেছে চারটি বিধানসভা কেন্দ্র থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি ফলতায় ৩২টি বুথ। ডায়মন্ড হারবারে ২৯, মগরাহাটে ১৩ এবং বজবজে ৩টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ধরনও বিস্ময়কর, কোথাও ইভিএমে টেপ লাগানো, কোথাও সুগন্ধি ছিটিয়ে দেওয়ার অভিযোগ। এমনকি ক্যামেরা ঢাকতে রুমাল চাপা দেওয়ার কথাও উঠে এসেছে অভিযোগপত্রে। যদিও মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এখনও সরকারি ভাবে কিছু জানায়নি, কমিশন সূত্রে ইঙ্গিত বেশিরভাগ আবেদনই এসেছে বিজেপির তরফে।

আরও পড়ুন: ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি, জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস

এরই মধ্যে সামনে এসেছে আরও এক গুরুতর অভিযোগ। ডায়মন্ড হারবারের মগরাহাট পশ্চিমে এক ভোটারের জামার পকেটে নাকি স্পাই ক্যামেরা রাখা ছিল, এমন অভিযোগ জমা পড়েছে কমিশনে। দাবি, ভোটার কাকে ভোট দিচ্ছেন তা নজরদারি করার উদ্দেশ্যেই এই ব্যবস্থা। ঘটনার সত্যতা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের ইঙ্গিতও মিলেছে।

প্রসঙ্গত, প্রথম দফায় ৪৪ হাজারের বেশি বুথে ভোট হলেও কোথাও পুনর্নির্বাচনের দাবি ওঠেনি। সেখানে দ্বিতীয় দফার পর এক জেলার এতগুলি বুথ নিয়ে অভিযোগ উঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন বাড়ছে। তাৎপর্যপূর্ণভাবে, এই জেলার পুলিশ পর্যবেক্ষক ছিলেন উত্তরপ্রদেশের ‘সিংঘম’ খ্যাত অজয় পাল শর্মা। তাঁর কড়া নজরদারির মধ্যেই এমন অভিযোগ ঘিরে নতুন করে জল্পনা তুঙ্গে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor