Tuesday, June 16, 2026
HomeScrollআইসিএসই-আইএসসি ফলপ্রকাশ ২০২৬: পাশের হারে নজির, ফের এগিয়ে বাংলার মেয়েরা
ICSE Result 2026

আইসিএসই-আইএসসি ফলপ্রকাশ ২০২৬: পাশের হারে নজির, ফের এগিয়ে বাংলার মেয়েরা

দুই পরীক্ষাতেই প্রায় সর্বজনীন সাফল্যের ছবি

কলকাতা: প্রকাশিত হল ২০২৬ সালের আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC) পরীক্ষার ফল। এ বছরও পাশের হারে রেকর্ডের ধারা বজায় রাখল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। দুই পরীক্ষাতেই প্রায় সর্বজনীন সাফল্যের ছবি। চলতি বছর ফলপ্রকাশের দিনেই বাংলার মুখ উজ্জ্বল করল এক কৃতী ছাত্রী। পানিহাটির বাসিন্দা অনুষ্কা ঘোষ দেশের মধ্যে প্রথম হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেন্ট জেভিয়ার্সের এই ছাত্রী পেয়েছে নিখুঁত নম্বর ৪০০-তে ৪০০!

আইসিএসই (দশম) পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৯৯.১৮ শতাংশ। অন্যদিকে আইএসসি (দ্বাদশ) পরীক্ষায় পাশের হার ৯৯.১৩ শতাংশ। অর্থাৎ, দুই ক্ষেত্রেই ৯৯ শতাংশের গণ্ডি পেরিয়ে গিয়েছে সাফল্যের হার, যা শিক্ষামহলে ইতিমধ্যেই প্রশংসিত। তবে শুধু সামগ্রিক ফল নয়, নজর কাড়ছে লিঙ্গভিত্তিক পরিসংখ্যানও। আগের বছরের মতো এ বারও মেয়েরা ছেলেদের টেক্কা দিয়েছে পাশের হারে।

আরও পড়ুন: ‘সিংঘম’-এর নজরদারিতেই ইভিএমে কারচুপির অভিযোগ! দক্ষিণ ২৪ পরগনার ৭৭ বুথে পুনর্নির্বাচন চেয়ে সরব বিরোধী শিবির

আইসিএসই-তে মেয়েদের পাশের হার ৯৯.৪৬%, যেখানে ছেলেদের ৯৮.৯৩%।
আইএসসি-তেও একই চিত্র। মেয়েদের পাশের হার ৯৯.৪৮%, ছেলেদের ৯৮.৮১%।

শিক্ষাবিদদের একাংশের মতে, ধারাবাহিকতা, মনোযোগ এবং পরীক্ষার প্রস্তুতিতে মেয়েদের এগিয়ে থাকার প্রতিফলনই ধরা পড়ছে এই পরিসংখ্যানে। পাশাপাশি অনলাইন-অফলাইন মিলিয়ে শিক্ষাব্যবস্থার পরিবর্তনও ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই মত তাঁদের। ২০২৬ সালের আইসিএসই ও আইএসসি ফলাফল আবারও প্রমাণ করল, উচ্চ পাশের হার এখন নতুন স্বাভাবিক, আর সেই সাফল্যের মঞ্চে মেয়েরাই ক্রমশ এগিয়ে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO