বীরভূম- বিনা প্ররোচনায় আদিবাসী যুবককে (Aboriginal youth) বেধড়ক মারধর, গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তীর, ধনুক নিয়ে বীরভূমে মির্জাপুর গ্রামের (Mirzapur Village) বোলপুর- ইলামবাজার মূল রাজ্য সড়ক (Bolpur-Ilambazar Main state road) অবরোধ আদিবাসীদের।
ঘটনাস্থলে বোলপুর ও ইলামবাজার দুই থানার বিশাল পুলিশ বাহিনী। আদিবাসীদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা। বোলপুর থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা আদিবাসী যুবক মঙ্গলা কিসকু। গতকাল প্রতিবেশী গ্রাম কাকুটিয়া আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। দুই গ্রামের মাঝে রায়পুর।
সেই গ্রামেই মঙ্গলাকে চোর সন্দেহে বেধড়ক মারধর করে। পরে তাকে গুরুতর জখম অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলার চিকিৎসা চলছে। ঘটনার অভিযোগ জানানো হয়েছে পুলিশকে, তবুও কেউ গ্রেফতার হয়নি।
আরও পড়ুন- কয়লা পাচার মামলায় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা ইডি’র!
খুব স্বাভাবিকভাবেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তীর, ধনুক নিয়ে বোলপুর ইলামবাজার রোড মির্জাপুর গ্রামে অবরোধ করেছে আদিবাসী মানুষজন।
পথ অবরোধের জেরে খুব স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ রাস্তা যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আদিবাসীদের দাবি, বিনা প্ররোচনায়, নির্দোষ মির্জাপুর গ্রামের যুবক মঙ্গলাকে মারধর করেছে রায়পুর গ্রামের কিছু দুষ্কৃতী। জখম মঙ্গলা ভর্তি বোলপুর মহকুমা হাসপাতালে। আমরা দাবি রাখছি অবিলম্বে গ্রেফতার করতে হবে অভিযুক্তদের। তা না হলে অবরোধ চলবে।







