Thursday, April 2, 2026
HomeBig newsভোটের মুখে সংশয়! বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে না ট্রাইব্যুনাল! কী হবে এবার?
Tribunal

ভোটের মুখে সংশয়! বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে না ট্রাইব্যুনাল! কী হবে এবার?

১৩ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে থাকবে? মামলার নিষ্পত্তি কবে হবে?

ওয়েবডেস্ক-  বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026)  আর কয়েক সপ্তাহ বাকি। তার আগেই রাজ্যবাসীকে বড়সড় অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল নির্বাচন কমিশন (Election Commission) । বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে না ট্রাইব্যুনাল (Tribunal) ।

জানা যাচ্ছে, প্রথমত, পরিকাঠামোর অভাবে বৃহস্পতিবার শুরু করা সম্ভব নয়। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালে যে বিচারপতিরা রয়েছেন, তাঁদের কেউ কেউ এই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন। ফলে কবে ট্রাইব্যুনাল কাজ চালু করবে, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। এসআইআর-এর পর এখনও পর্যন্ত ১৩ লক্ষ ভোটারের নাম বিচারাধীন। আগামীকাল থেকে এই সব নামের নিষ্পত্তি হওয়ার কথা রইল। এসব নামের নিষ্পত্তি করতে কমিশনের তৈরি ট্রাইব্যুনালের কাজ শুরু করার কথা ছিল। ৭ এপ্রিলের মধ্যে সমস্ত বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু কোথায় কী?

পরিকাঠামোর অভাবে থমকে গেল সেই কাজ। কী করবে এই ভোটারদের ভবিষ্যৎ। এই সমস্ত বাদ পড়া বা ডি ভোটারদের ফয়সালা কী হবে ভোটের আগে? ভোট দিতে পারবের তারা? সূত্রের খবর, বর্তমানের ট্রাইব্যুনালের যে বিচারপতিরা রয়েছেন, তাদের কেউ কেউ এই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন। ফলে কবে ট্রাইব্যুনাল কার্যকর করবে, সেই বিষয়ে এবার অনিশ্চয়তা তৈরি হল।

আরও পড়ুন-  ‘সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে’, নানুরের সভা থেকে বিজেপিকে তোপ মমতার

সুপ্রিম কোর্টের (Supreme Court)  নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের সব জেলার বিচারাধীন মামলাগুলির আবেদন শোনার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হয়। সেখানে কেবল কলকাতা নয়, রাজ্যের সব ডিএম এবং এসডিও-র কার্যালয় ছাড়াও বিডিও দফতরে আবেদন গ্রহণ করা যেতে পারে। সেই আবেদন করা হয়েছে। অনলাইন ও অফলাইনের আবেদনের কথাও বলা হয়েছিল।

সেক্ষেত্রে অফলাইন আবেদন ব্যবস্থা চালুর জন্য যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে ট্রাইব্যুনালের সামনে সশরীরে বা ভার্চুয়াল শুনানির ব্যবস্থা ও আবেদনকারীদের শুনানির তারিখ জানানোর প্রক্রিয়া চালুরও নির্দেশ দেওয়া হয়।বৃ হস্পতিবার থেকেই অ্যাপিলেট ট্রাইবুনালের কাজ শুরু হওয়ার কথা থাকলেও সূত্রের খবর, প্রয়োজনীয় পরিকাঠামো এখনও তৈরি হয়নি। ফলে ভোটের আগে এই মামলাগুলি নিষ্পত্তি কী আদৌ হবে?

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot