Saturday, March 7, 2026
HomeScrollশীত পড়তেই পাহাড়-সুন্দরবন-দ্বীপে বুকিংয়ের হুড়োহুড়ি! কেন জানেন?
West Bengal Tourism

শীত পড়তেই পাহাড়-সুন্দরবন-দ্বীপে বুকিংয়ের হুড়োহুড়ি! কেন জানেন?

দার্জিলিং, দিঘা, সুন্দরবন- কোথায় কেমন ভিড়? দেখুন

ওয়েব ডেস্ক: দেশের ‘সেকেন্ড টপ ট্যুরিস্ট ডেস্টিনেশনে’র (India’s 2nd Top Tourist Destination) তকমা পেয়েছে বাংলা (West Bengal)। অর্থাৎ, ভিনদেশি পর্যটকদের মধ্যে বাংলার বিভিন্ন পর্যটন (West Bengal Tourism) কেন্দ্র অন্যতম জনপ্রিয়। এদিকে হালকা শীতের আমেজে শুরু হচ্ছে পর্যটনের মরসুমও। তাই পাহাড়-সুন্দরবন-দ্বীপে লেগেছে বুকিং হুড়োহুড়ি। দার্জিলিং, ডুয়ার্স থেকে সুন্দরবন, দিঘা, মন্দারমণি – প্রায় সব জায়গাতেই শীতের আগেই হোটেল-হোমস্টে বুকিংয়ের রেকর্ড চাপ। আশা করা হচ্ছে, এবছর পাহাড়-সৈকত-জঙ্গল মিলিয়ে কয়েক হাজার কোটির ব্যবসা ঘুরবে বাংলায়।

সম্প্রতি, ভারতের পর্যটন মানচিত্রে অন্যতম স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রকাশিত ‘ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কমপেন্ডিয়াম ২০২৫’ রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটকদের কাছে দেশের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় গন্তব্য হিসেবে উঠে এসেছে বাংলা। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র।

আরও পড়ুন: আবহাওয়া শুষ্ক, বাড়ছে তাপমাত্রা, শীত কবে?

রিপোর্টের হিসেব বলছে, ২০২৩ সালে যেখানে বাংলায় আগত বিদেশি পর্যটকের সংখ্যা ছিল প্রায় ২৭ লক্ষ, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষে। আন্তর্জাতিক পর্যটক আগমনের এই বৃদ্ধি প্রায় ১৪.৮ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জার্মানি থেকে আগত পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও প্রতিবেশি বাংলাদেশ থেকে আগত পর্যটকের সংখ্যা কমেছে।

আর বাংলায় পর্যটক বৃদ্ধির সঙ্গে নতুন প্রাণ পাচ্ছে পাহাড় থেকে সাগর। শীতের শুরু থেকেই বাংলার জনপ্রিয় সব গন্তব্যে অভূতপূর্ব বুকিং চাপ লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, দুয়ার্স, সুন্দরবন, দিঘা–মন্দারমণিতে ইতিমধ্যে বহু হোটেল, রিসর্ট ও হোমস্টেতে ডিসেম্বর–জানুয়ারির সপ্তাহান্তের প্রায় সব রুমই বুক হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের আশা, শুধু শীতকালীন মরশুমেই পাহাড়, সৈকত ও জঙ্গল মিলিয়ে বাংলার বিভিন্ন জেলায় কয়েক হাজার কোটি টাকার লেনদেন হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80