Saturday, March 21, 2026
HomeScrollশালবনিতে উপস্থিত মুখ্যমন্ত্রী, দিদির প্রশংসা জিন্দল গোষ্ঠী

শালবনিতে উপস্থিত মুখ্যমন্ত্রী, দিদির প্রশংসা জিন্দল গোষ্ঠী

ওয়েব ডেস্ক: শালবনিতে জিন্দল গোষ্ঠীর পক্ষ থেকে ৬ হাজার কোটিরও বেশি টাকা খরচ করে ৮০০ মেগা ওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে। আর সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে উপস্থিত হয়ে তারই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। আর সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন জিন্দাল কর্তারা এবং সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

এদিন মুখ্যমন্ত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র উন্মোচনের আগে, জিন্দল গোষ্ঠীর প্রধান সজ্জন জিন্দাল বলেন, ”আমি ৮-১০ বছর বাদে শালবনিতে এলাম। গত ১০ বছরে বিরাট উন্নয়ন হয়েছে এখানে। তার ক্রেডিট মমতা বন্দোপাধ্যায়ের। রাজ্যের উন্নতিতে দিদি অনেক কাজ করেছেন আর বাংলার উন্নতি হলে দেশেরও উন্নতি হবে।”

আরও পড়ুন: দেউচা পাচামিতে ১ লক্ষ কর্মসংস্থান: মমতা

উল্লেখ্য, শালবনিতে যেই জমিতে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে সেই জমি কৃষকদের। এই প্রসঙ্গে জিন্দাল গোষ্ঠীর কর্ণধার বলেন, ”এখানকার জমি কৃষকদের। তাই তাঁরা যাতে বেশি উপকৃত হন, সেটা আমাদের দেখতে হবে। আর দিদি সবসময়ে তাঁদের উপকারের কথাই বলেন।”

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay neked