Tuesday, March 31, 2026
HomeScrollবঙ্গে পারদ চড়লেও বহাল থাকবে শীতের আমেজ , বাড়বে কুয়াশার দাপট...
Bengal Weather Update

বঙ্গে পারদ চড়লেও বহাল থাকবে শীতের আমেজ , বাড়বে কুয়াশার দাপট…

উত্তরে ঝকঝকে আকাশ! দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি

কলকাতা: দিতওয়ার (Cyclone Ditwah) প্রভাবে উধাও হচ্ছে হিমেল ভাব। সাইক্লোন দিতোয়ার প্রভাবে বাংলার আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস। বঙ্গে বিশেষ করে কলকাতা ও শহরতলীতে ভোর ও রাতে শীত অনুভূত। মোটের উপর মেঘমুক্ত ও পরিষ্কার আকাশ। জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছুদিনের অপেক্ষা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় দিতোয়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ুর উপকূলের দিকে এগোবে। রবিবার সকালে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তনে তাপমাত্রার তারতম্য শুরু হয়েছে।

কলকাতায় কবে নামবে পারদ?

কলকাতায় (Kolkata Weather) শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মশ্যে ঘোরাফেরা করবে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। শহরে আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। রবিবার পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে মঙ্গলবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নাম বদলে যাচ্ছে রাজভবনের, নতুন কী নাম হচ্ছে?

দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা!

দক্ষিণবঙ্গে স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি থাকবে পারদ। সোমবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আপাতত শুষ্ক আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বড় ধরনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। কিছুটা বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা৷ আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে৷ সকালের দিকে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়লে বাড়বে গরম৷ তবে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ফের কমবে তাপমাত্রা৷ আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে জেলায় জেলায়। কয়েকটি জেলায় সকালবেলায় হালকা কুয়াশা দেখা গেলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। তাপমাত্রার ওঠা নামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শনি, রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে।

উত্তরে ঠান্ডা বাড়বে?

উত্তরবঙ্গের (North Bengal Weather) পার্বত্য এলাকায় বেশ নেমেছে পারদ। উত্তরবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া, ফলে ঝকঝকে থাকবে আকাশ৷ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে৷ শিলিগুড়ি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা৷ তবে আগামী কয়েক দিনে পারদের বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।ষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া। নিচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী উইকেন্ডে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot