Saturday, March 7, 2026
HomeJust Inপ্রেম ঘটিত কারণ? পুলিশকর্মীর নাবালিকা মেয়ের দেহ উদ্ধারে গ্রেফতার যুবক

প্রেম ঘটিত কারণ? পুলিশকর্মীর নাবালিকা মেয়ের দেহ উদ্ধারে গ্রেফতার যুবক

পুরুলিয়া: পুরুলিয়া (Purulia) শহরে পুকুর থেকে পুলিশকর্মীর (Police) নাবালিকা (Minor) মেয়ের দেহ উদ্ধার হয়েছিল শনিবার। পুরুলিয়া সদর থানা এলাকার ওই ঘটনায় টামনা থানার পুলিশ এক যুবককে (Youth) গ্রেফতার (Arrested) করল। ভাটবাঁধের পুকুর থেকে ১৩ বছর বয়সী এক নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। ওই নাবালিকা পুরুলিয়া পুলিশ লাইনের বাসিন্দা। মৃতার মা পেশায় পুলিশকর্মী। তদন্তে নেমে পুরুলিয়া শহরের হুচুকপাড়ার এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিস। ওই যুবকের সঙ্গে নাবালিকার ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক ছিল। নাবালিকা নিখোঁজের আগের দিন ওই যুবকের সঙ্গে ফোনে কথাও হয়েছিল। পরে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

পরিবারের দাবি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে।  গত ৩০ ডিসেম্বর সকালে তাঁরা ঘুম থেকে উঠে দেখেন, মেয়ে বিছানায় নেই। ঘরের দরজা খোলা। পাঁচদিন নিখোঁজ থাকার পর ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। গত রবিবার নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়। দেহটি কার্যত পচে ফুলে গিয়েছিল।

আরও পড়ুন: ঘন কুয়াশার জেরে সাগরে বন্ধ ভেসেল পরিষেবা, ভোগান্তি পুণ্যার্থী ও নিত্যযাত্রীদের

প্রশ্ন উঠছে, পুরুলিয়া পুলিশ লাইন থেকে ভাটবাঁধ কেন এসেছিল ওই কিশোরী। ভাটবাঁধের পুকুরটিও রাস্তার ধারে। কীভাবে নাবালিকা জলে পড়ল? তাকে কি কেউ ঠেলে ফেলে দিয়েছিল? যদি তাই হয়, তাহলে কী উদ্দেশে এটা করা হয়েছে? এই ঘটনার সঙ্গে কারা জড়িত? পুলিসের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যু আসল রহস্য জানা যাবে। ভাটবাঁধের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80