HomeScrollমিলছে না যুবসাথীর টাকা! দেরির কারণ জানিয়ে আশ্বাস দিলেন মমতা
Mamata Banerjee

মিলছে না যুবসাথীর টাকা! দেরির কারণ জানিয়ে আশ্বাস দিলেন মমতা

বৃহস্পতিবার মুর্শিদাবাদের সূতিতে মমতা...

কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Election 2026) মুখে যুবসাথী প্রকল্প (Yuva Sathi) নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, যাঁরা এই প্রকল্পে আবেদন করেছেন, তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই টাকা পৌঁছে যাবে। বর্তমানে আবেদন প্রক্রিয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সূতির ছাপঘাটি কেডি হাইস্কুল মাঠে আয়োজিত জনসভা থেকে এই ঘোষণা করেন তৃণমূল নেত্রী।

দলীয় প্রার্থী ইমানী বিশ্বাস ও মন্ত্রী আখরুজ্জামানের সমর্থনে আয়োজিত এই সভায় যুবসমাজের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই সভায় উচ্ছ্বাসের ঢেউ ওঠে।

আরও পড়ুন: ভোটের আগে কমিশনের ‘কড়া বার্তা’! অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যুবসাথী ভাইবোনদের জন্য এই টাকা হাতখরচের মতো। কারও কাছে হাত পাততে হবে না।” পাশাপাশি তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রেও আরও জোর দেওয়া হবে। তাঁর কথায়, রাজ্যের উন্নয়ন এবং তরুণ প্রজন্মের স্বনির্ভরতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

যুবসাথীর টাকা পৌঁছতে দেরি হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে। তবে সেই কাজ এখন প্রায় শেষের পথে, খুব দ্রুতই টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে।

এদিনের সভা থেকে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। বলেন, “যাঁরা কাজ করেন, তাঁদের বিরুদ্ধেই বেশি সমালোচনা হয়। কিন্তু মানুষের সমর্থন থাকলে কোনও বাধাই টিকবে না।” পাশাপাশি কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক জনমুখী প্রকল্পের উল্লেখ করে তিনি দাবি করেন, উন্নয়নের পক্ষেই রায় দেবে বাংলা।

সভায় উপস্থিত কিছু যুবক-যুবতী জানান, ইতিমধ্যেই কেউ কেউ টাকা পেয়েছেন, আবার অনেকেই খুব শীঘ্রই পাওয়ার আশায় রয়েছেন। সব মিলিয়ে ভোটের আগে যুবসাথী প্রকল্পকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ হল বলেই মনে করা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News