Tuesday, June 9, 2026
HomeScrollটেসলা আসছে ভারতে!

টেসলা আসছে ভারতে!

ওয়েব ডেস্ক: প্রযুক্তি, উদ্ভাবন এবং কৌশলগত বন্ধুত্বের বন্ধনে বাঁধা পড়তে চলেছে ভারত-আমেরিকা, মোদি-মাস্কের ফোনালাপেই মিলল তার ইঙ্গিত।  প্রযুক্তি ও ভবিষ্যতের দিশা বদলে দিতে পারে এমনই এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল শুক্রবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ) এবং টেসলা-স্পেসএক্স ( Tesla space x ) কর্ণধার এলন মাস্কের ( Elon Musk ) মধ্যে টেলিফোনে হল গুরুত্বপূর্ণ আলোচনা। বৈদ্যুতিক গাড়ি থেকে মহাকাশ প্রযুক্তি — সব কিছুর কেন্দ্রে ছিল উদ্ভাবন এবং দু’দেশের মধ্যে প্রযুক্তিনির্ভর কৌশলগত সম্পর্কের আরও মজবুত বন্ধন। মোদি নিজেই এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করে জানিয়েছেন, “ওয়াশিংটন ডিসিতে আমাদের আগের সাক্ষাতের স্মৃতি ফিরল আজ ফোনে। ভারত-আমেরিকার মধ্যে প্রযুক্তি সহযোগিতার অশেষ সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।”

এই ফোনালাপ সামনে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে টেসলার ভারতীয় বাজারে প্রবেশ নিয়ে। সূত্রের খবর, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকেই মুম্বই বন্দরে এসে পৌঁছবে টেসলার প্রথম দফার বৈদ্যুতিক গাড়ি। প্রাথমিকভাবে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরু শহরে বিক্রয় শুরু হতে পারে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে শোরুম খোলার প্রস্তুতি নিচ্ছে টেসলা, চলছে ডেলিভারি এক্সিকিউটিভ নিয়োগও। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের অটো এবং টেক ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুন: আবার ভূমিকম্প! কাঁপল কাশ্মীর, দিল্লি সহ একাধিক এলাকা

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকায় সফরের সময় এলন মাস্কের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন মোদি। সেই সাক্ষাতে মাস্ক তাঁকে উপহার দেন স্পেসএক্স-এর ‘স্টারশিপ’ রকেটের হিটশিল্ড টাইল। মাস্কের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর তিন সন্তান — এক্স, স্ট্রাইডার ও আজুর। সেই বৈঠকের স্মৃতিই এদিন ফের ঝালিয়ে নিলেন দু’জনে।

টেসলার আগমন নিয়ে এখন চলছে আমদানি শুল্ক এবং স্থানীয় উৎপাদন সংক্রান্ত নীতিগত দরকষাকষি। ভারত সরকার বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে করছাড়ের প্রস্তাব দিয়েছে। এই আলোচনা নিছক বাণিজ্যের গণ্ডিতে সীমাবদ্ধ নয় — বরং ভারত-আমেরিকার প্রযুক্তিনির্ভর বন্ধুত্বের নতুন দিগন্তের পথচলার সূচনা বলেই মনে করছে শিল্প মহল। মাস্কের মতো বৈশ্বিক উদ্ভাবকের সরাসরি সম্পৃক্ততা নিঃসন্দেহে ভারতের টেকনোলজি-ভবিষ্যতের এক আশাব্যঞ্জক অধ্যায়ের ইঙ্গিত বহন করছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188