Saturday, June 27, 2026
HomeBig newsনতুন পুলিশ কমিশনার হয়েই ছদ্মবেশে কী করলেন সুপ্রতীম সরকার?  
Police Commissioner Supratim Sarkar

নতুন পুলিশ কমিশনার হয়েই ছদ্মবেশে কী করলেন সুপ্রতীম সরকার?  

মাথায় টুপি, পরনে জ্যাকেট - ট্রাউজার, ছদ্মবেশে থানায় সুপ্রতীম সরকার, তার পর কী হল?

ওয়েবডেস্ক- একটা সময় রাজা রাজাদের আমলে রাজ্যের পরিস্থিতি কেমন তা জানতে ছদ্মবেশে ধারণ করে শহর ঘুরে বেড়াতেন রাজারা। রাজ্যের মানুষ কী ভাবছে, শাসন ব্যবস্থার নজরদারি ঠিক মতো চলছে কিনা তার জন্য রাতের অন্ধকারকেই বেছে নিতেন রাজারা। তার পর রাজ্যের উন্নতির জন্য সেইভাবে পদক্ষেপ গ্রহণ করতেন তাঁরা।  প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হত।   এবার সেই পথেই হাঁটলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার। ধরলেন ছদ্মবেশ (Camouflage)

বেশ গভীর রাত। রাস্তায় লোকজন কম। মাথায় টুপি, পরনে জ্যাকেট আর ট্রাউজার। একদম সাধারণ এক মানুষের মতো রাস্তায় পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার (Police Commissioner Supratim Sarkar) । এই বেশেই চলে এলেন সটান থানায়। নিজেকে তখনও লুকিয়ে রাখলেন ছদ্মবেশে আড়ালেই। শহরের গুরুত্বপূর্ণ দুটি থানায় এলেন তিনি, একটি বালিগঞ্জ (Ballygunge Thana) ও অপরটি সার্ভে পার্ক (Survey Park Thana)

সার্ভে পার্ক থানায় তখন পুলিশ আধিকারিরা ব্যস্ত রাতের ডিউটিতে। থানায় ঢুকলেন সুপ্রতীম সরকার। কাউকে বুঝতে দিলেন না, তাঁর আসল পরিচয়। সার্ভে পার্ক থানায় গিয়ে বললেন ‘আমার একটা ফোন হারিয়ে গেছে, একটা কমপ্লেন করব। সেই সময় ডিউটি অফিসার একটা কাগজ বের করে দিয়ে বললেন, ফিলআপ করুন। ফোন খুঁজে পাবেন কিনা জানতে চেয়ে বেশি কিছুক্ষণ ওই অফিসারের সঙ্গে কথাও বললেন কলকাতার নগরপাল। তখনও ওই পুলিশ অফিসার জানতে পারেননি, তিনি সিপি সুপ্রতীম সরকারের সঙ্গে কথা বলছেন। বেশ কিছুক্ষণ দুজনের কথা কথাবার্তা চলল ফোন কিভাবে খুঁজে পাওয়া যাবে, বা আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে। এর পরেই ছদ্মবেশের আড়ালে থাকা সুপ্রতীম সরকার  বড় বাবু (ওসি) কোথায় জানতে চাইলেন ।

আরও পড়ুন – ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ আধিকারিকদের বদলির প্রক্রিয়া সম্পূর্ণের নির্দেশ CEO দফতরের

ডিউটি অফিসার জানান, এত রাত তাই ওসি বাড়ি চলে গিয়েছেন। এর পরেই রহস্য উন্মোচন। নিজের আসল পরিচয় দিলেন সুপ্রতীম সরকার। ডিউটি অফিসারকে বললেন, ওসি ফোন করুন। ওসিকে তিনি (সুপ্রতীম সরকার) জানালেন, থানা ভিজিটে এসেছিলাম। সব ঠিক আছে। তোমার থানা আমাকে সাহায্য করেছে, ভালো ভাবে কাজ করো। সিপি বললেন, সাধারণ মানুষ বিপদে পড়লে থানায় ছুটে যায়, পুলিশ তাদের সহযোগিতা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় অভিযোগ আসে পুলিশ নিষ্ক্রিয়তার। পুলিশ কমিশনারের পদে এসেই থানার কাজ সম্পর্কে আরও একবার সকল পুলিশ কর্মীদের স্পষ্টবার্তা দিলেন তিনি।

সিপি জানালেন, মানুষকে সাহায্য করতে হবে, রাতের অন্ধকারে পুলিশকে আরও বেশি করে রাস্তায় থাকবে থাকবে হবে, সাধারণ মানুষের মনোবল বাড়বে। এই রকমভাবেই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন কলকাতার সিপি সুপ্রতীম সরকার।

আর সেই নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কি না তা দেখতে এবার নিজেই ছদ্মবেশে থানায় এলেন সিপি।

২০২১ সালে তৎকালীন সিপি সৌমেন মিত্রকে দেখা গিয়েছিল সিকিউরিটি ছাড়া একদম সাধারণ পোশাকে ভোরের শহর সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে। আর সেই দিনের পুনরাবৃত্তি করলেন সিপি। একজন সাধারণ মানুষের বেশে থানায় হাজির হয়ে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা চাক্ষুষ করলেন সুপ্রতীম সরকার। শহরে সার্বিক নিরাপত্তার দিকে আরও বেশি করে নজর দিতে তৎপর পুলিশ কমিশনার, আর সেই পথেই যে সব থানাকে হাঁটতে হবে সে কথাই বুঝিয়ে দিলেন সিপি।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO