Thursday, April 2, 2026
HomeBig newsওপারে গর্জনই সার! বিশ্বকাপে ভারতের কাছে ফের মাথা হেঁট পাকিস্তানের
India Vs Pakistan

ওপারে গর্জনই সার! বিশ্বকাপে ভারতের কাছে ফের মাথা হেঁট পাকিস্তানের

ধোপে টিকল না পাকিস্তানের কোনও স্ট্র্যাটেজি, দাপটের সঙ্গে ম্যাচ জিতল ভারত

ওয়েব ডেস্ক: ধোপে টিকল না পাকিস্তানের কোনও স্ট্র্যাটেজি। গর্জনই, হুঙ্কার, বয়কট, হাজার নাটকের পর ভারতের কাছে সেই গোহারা হারল পাকিস্তান। পরিসংখ্যানটা ৭-১ থেকে ৮-১ করতে খুব একটা কষ্ট করতে হল না ভারতকে। ধারাবাহিক আক্রমণ, সঠিক প্ল্যানিং, আর পারফরম্যান্স- সবেতেই পাকিস্তানকে ছাপিয়ে টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) তৃতীয় জয় পেল টিম ইন্ডিয়া। আমেরিকা, নামিবিয়ার পর পাকিস্তানকে হারিয়ে জারি রইল ভারতের বিজয়রথ।

এদিনের ম্যাচে (India Vs Pakistan) টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। শুরুতে অভিষেক শর্মার উইকেট তুলে খানিক চাপ তৈরির চেষ্টাও করেছিলেন পাক বোলাররা। কিন্তু ঈশান ঝড়ের সামনে সবই ফিকে। ম্যাচের প্রায় ৯ ওভার পর্যন্ত তিনি একাই খেলে গেলেন। ৪০ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে গম্ভীরের রেকর্ডও ভাঙলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।

আরও পড়ুন: বরফ গলল না! টি২০ বিশ্বকাপেও করমর্দন এড়াল ভারত

তার পর ম্যাচের হাল ধরেন তিলক বর্মা ও অধিনায়ক সূর্যকুমার। শেষমেশ ২৫ রান করে আউট হন তিনি তিলক। হার্দিক পাণ্ডিয়াও এদিন রান পাননি। এর পরে শিবম দুবের সঙ্গে খেলা চালিয়ে যাচ্ছিলেন সূর্য। সূর্যর ব্যাট থেকে এদিন আসে ৩২ রান, ২৭ রান করে রান আউট হন শিবম। শেষে এসে ১১ রানের ফিনিশিং টাচ দেন রিঙ্কু। স্কোরবোর্ডে ১৭৫ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের সামনে ধুঁকতে শুরু করে পাকিস্তানের টপ-অর্ডার। বুমরার পেসে কাবু হন একের পর এক ব্যাটার। উসমান খান ছাড়া আর কোনও পাক ব্যাটার এদিন ক্রিজে টিকতেই পারেননি। উসমান ৪৪ করে অক্ষরের শিকার হন। শাদাব খান করেন মাত্র ১৪। বাকিরা সকলেই সিঙ্গেল ডিজিট স্কোর। এদিন বুমরা, অক্ষর, বরুণ একজোড়া করে উইকেট নেন। একটি করে উইকেট নেন হার্দিক, তিলক, কুলদীপ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot