HomeScrollবরফ গলল না! টি২০ বিশ্বকাপেও করমর্দন এড়াল ভারত
India vs Pakistan Match

বরফ গলল না! টি২০ বিশ্বকাপেও করমর্দন এড়াল ভারত

আঘা-র সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার যাদব!

ওয়েব ডেস্ক : আইসিসি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) মঞ্চে ভারত (India)-পাকিস্তান (Pakistan) ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়লেও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব এখনও স্পষ্ট। এদিন কলম্বোতে টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)-র সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

পহেলগাম হামলার পরেই গত এশিয়া কাপেও পাকিস্তানের সঙ্গে তিন বার মুখোমুখি হয়েছিল ভারত (India)। কোনও পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। সেই ধারা বজায় থাকল ২০২৬ সালের টি২০ বিশ্বকাপেও। যদিও ম্যাচের আগের দিন সূর্যকুমারের কথায় ইঙ্গিত ছিল, করমর্দন হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তা হল না।

আরও খবর : ব্যাংককে পাক-বধ! পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ভারতীয় তরুণীদের

ম্যাচ শুরুর আগে সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র আগেই জানিয়েছিলেন “করমর্দন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই থাকবে।” ম্যাচের পরেও হাত মেলাবেন না বলেও জানিয়েছিলেন। রবিবার সলমনের সঙ্গে হাত মেলাবেন কি না, সেই প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেছিলেন, আমরা এখানে খেলতে এসেছি। এই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব। তাই ২৪ ঘন্টা অপেক্ষা করতে বলেছিলেন তিনি।

পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জানান, তিনি চান ম্যাচটি “খেলার সঠিক চেতনায়” অনুষ্ঠিত হোক। তাঁর দল টসে হাত মেলাতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন।
কিন্তু তা দেখা গেল না। এই বিষয়ে ভারত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিলেন। তবে এদিন দেখা গেল পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News