Wednesday, April 15, 2026
HomeBig news৫৮ লক্ষের পর আরও সাড়ে ৫ লক্ষের নাম বাদ পড়ল রাজ্যে, SIR-এ...
Election Commission

৫৮ লক্ষের পর আরও সাড়ে ৫ লক্ষের নাম বাদ পড়ল রাজ্যে, SIR-এ মোট কত নাম বাংলায়?

'কিছু ভুলভ্রান্তি হয়েছে; স্বীকার করে নিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

ওয়েবডেস্ক-   দীর্ঘ টালবাহানা, রাজ্য-কমিশনের চরম দ্বন্দ্ব, শীর্ষ আদালতের হস্তক্ষেপ এই পরিস্থিতিতে আজ চূড়ান্ত ভোটার তালিকা  (Final Voter List)  প্রকাশিত হল। প্রথম দফার তালিকা প্রকাশিত হতে রাজ্য জুড়ে চাঞ্চল্য। জেলায় জেলায় নাম, এমনকী বিএলও-দের নামের পাশে বিচারাধীন লেখা রয়েছে। এই নিয়ে কমিশনের (Election Commission)  গাফিলতির দিকে আঙুল তুলেছেন সাধারণ মানুষ। চূড়ান্ত তালিকার বের হওয়ার পরেই আজ সাংবাদিক বৈঠকে বসল নির্বাচন কমিশন। অললাইন ও অফ লাইনে দুই ভাবেই ভোটার তাদের নাম তালিকায় আছে কিনা তা দেখে নিতে পারবে বলে জানিয়ে দিল কমিশন।

নিজের নাম রয়েছে কি না, সংশ্লিষ্ট ভোটাররা অনলাইনে এপিক নম্বর (ভোটার আইডি নম্বর) বসিয়ে দেখতে পারবেন। সেইসঙ্গে কমিশন স্পষ্ট করল প্রথম দফার চূড়ান্ত তালিকায় আপাতত ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গেছে। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। তবে কমিশন নিশ্চিত করেছে, এখানেও ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

আরও পড়ুন-  মমতার ভবানীপুরে কত নাম বাদ?

তবে এই তালিকা অনুযায়ী ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা। এর মধ্যে কিছু নাম বাদ যেতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Chief Electoral Officer Manoj Agarwal) সাংবাদিকদের প্রশ্নের মুখে স্বীকার করে নিলেন, কিছু ভুলভ্রান্তি হয়েছে। তিনি বলেন, এটি একটি বিরাট প্রক্রিয়া তাই ভুল হওয়া নিতান্তই সামান্য একটি বিষয়।

মনোজ আগরওয়াল জানান, যেখানে যেখানে ভুল হয়েছে, সেই সমস্ত জায়গায় কমিশন পদক্ষেপ করছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৫টা থেকেই ওয়েবসাইটে বিধানসভা এবং বুথভিত্তিক তালিকা দেখা যাবে। মনোজ আগরওয়াল বলেন, দুটি বিধানসভা তালিকার আপলোড করার ক্ষেত্রে সফটওয়্যারে কিছু সমস্যা দেখা যাচ্ছিল। সেটি হল যাদবপুর ও বিধাননর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99