Monday, April 20, 2026
HomeBig news৬০ লক্ষেরও মানুষ বেশি বিবেচনাধীন, কমিশনকে নিশানায় ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী

৬০ লক্ষেরও মানুষ বেশি বিবেচনাধীন, কমিশনকে নিশানায় ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রতিশোধমূলক আচরণ চালিয়ে যাচ্ছে

ওয়েবডেস্ক- রাজ্যের ৬০ লক্ষের ও বেশি মানুষের নাম ভোটার তালিকায় বিবেচনাধীন (Final Voter List)। আর এই নাম বাদের পিছনে বিজেপি (Bjp) ও নির্বাচন কমিশনের (Election Commission) চক্রান্তের অভিযোগ। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের ভোটাধিকার রক্ষার দাবি নিয়ে আগামী দুপুর থেকে ধরনা আন্দোলনে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

ওই ধরনা মঞ্চ থেকে আগামীদিনের এই সম্মিলিত চক্রান্তের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দুপুর থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছেন তৃণমূল নেত্রী।
মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। ভোটের আগে কলকাতা মেট্রো চ্যানেলের সামনে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ৬০ লক্ষের ও বেশি মানুষের নাম ভোটার তালিকায় বিবেচনাধীন, কমিশনকে নিশানা করে সোচ্চার হবেন মুখ্যমন্ত্রী। কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রতিশোধমূলক আচরণ চালিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে আগামী ৬ মার্চ মার্চ ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর খাসতালুক ভবানীপুর থেকেই নাম বাদ গেছে প্রায় ৪৭ হাজার।

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভবানীপুরে আগে ২.০৬ লাখ ভোটার ছিলেন। প্রাথমিক খসড়া ভোটার তালিকা তৈরি করার সময় ৪৪,০০০টি নাম বাদ পড়েছে, এবং পরে আরও ২,০০০ নাম বাদ হয়েছে। ১৪,০০০ মামলা এখনও বিবেচনাধীন রয়েছেন। কমিশন এআই দিয়ে নাম গুলি মুছে ফেলেছে। নথি জমা দেওয়ার পরেও বৈধ ভোটারদের নাম বাদ গেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন-  রাজ্যসভার আসনে মহিলারা কেন ব্রাত্য? বঙ্গ বিজেপির অন্দরেই বাড়ছে অস্বস্তি

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি আর কমিশন মিলিতভাবে যোগসাজশে এই নামগুলি কেটে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি স্তম্ভিত। এটা খুবই দুঃখজনক, অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার হারাতে পারেন, এবং চূড়ান্ত ভোটার তালিকায় অনেক নাম কেটে ফেলা হয়েছে। এটি অন্যায় এবং বাংলার জন্য অত্যন্ত লজ্জাকর পরিস্থিতি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor