Friday, June 19, 2026
HomeScrollআইপিএলের আগে বড় চমক, SRH-র নেতৃত্বে এবার ঈশান?
Ishan Kishan

আইপিএলের আগে বড় চমক, SRH-র নেতৃত্বে এবার ঈশান?

ঈশানকে কেন অধিনায়কের দায়িত্ব দিল হায়দরাবাদ?

ওয়েব ডেস্ক : আইপিএল শুরুর আগেই বড় সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) শিবিরে। চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। সেই কারণে ২০২৬ আইপিএল (IPL 2026) মরসুমের শুরুতেই দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হল ঈশান কিষানের (Ishan Kishan) হাতে। বুধবার এমনই ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি।

দলের তরফে জানানো হয়েছে, কোমরের নীচের অংশে চোটের জন্য আপাতত মাঠের বাইরে থাকতে হবে কামিন্সকে। তাই অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে কিষানকেই (Ishan Kishan) বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি সহ-অধিনায়ক করা হয়েছে ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। কিষানের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পিছনে রয়েছে তাঁর সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে তিনি ৩১৭ রান করেন প্রায় ১৯৩ স্ট্রাইক রেটে। পাওয়ারপ্লে-তে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং একাধিক ম্যাচে ভারতকে সুবিধা করে দিয়েছিল।

আরও খবর : RCB-কে কিনছে KKR? মার্চেই মালিকানা বদল হচ্ছে কেহলির দলের?

যদিও সানরাইজার্সে এটি ঈশান কিষানের দ্বিতীয় মরসুম, তবুও নেতৃত্বের দায়িত্ব দেওয়াটা খুব একটা অপ্রত্যাশিত নয়। ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্বে সফল তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেন কিষান (Ishan Kishan)। একসময় জাতীয় দল থেকে ছিটকে যাওয়া কিষানের জন্য এটি বড় প্রত্যাবর্তনও বটে। ২০২২ সালের পর তিনি দল থেকে বাদ পড়েন এবং কেন্দ্রীয় চুক্তিও হারান। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ফের জাতীয় দলে সুযোগ পান। বিশ্বকাপেও সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেন।

অন্যদিকে, কামিন্সের (Pat Cummins) চোটের সমস্যা নতুন নয়। ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজ চলাকালীনই পিঠে চোট পান তিনি। সেই কারণে দীর্ঘদিন মাঠের বাইরে। বিশ্বকাপেও খেলতে পারেননি এই অজি পেসার। তবে আইপিএলের শেষের দিকে দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto