Monday, March 23, 2026
HomeScrollঅসমের রাজনীতিতে দলবদলের হিড়িক! বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ হিমন্ত মন্ত্রিসভার মন্ত্রীর
Nandita Garlosa

অসমের রাজনীতিতে দলবদলের হিড়িক! বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ হিমন্ত মন্ত্রিসভার মন্ত্রীর

আজ হাফলং-এ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা নন্দিতা গারলোসার

ওয়েবডেস্ক-  অসমের (Assam)  রাজনীতিতে চাপানউতোর! বিজেপি (Bjp)  ছাড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (CM Himanta Biswa Sarma)  মন্ত্রিসভার মন্ত্রী নন্দিতা গারলোসা (Cabinet Minister Nandita Garlosa)। কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। রবিবার রাতে কংগ্রেসে (Congress)  যোগ দিয়েছেন তিনি। অসমে বিধানসভা ভোট। এই নির্বাচনের মুখে বিজেপিতে বড়সড় ভাঙন। আসন্ন নির্বাচনে হাফলং আসনে টিকিট না পেয়ে রবিবার তিনি পদত্যাগ করেন, ও কংগ্রেসে যোগ দেন।

হাত শিবিরে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও নিজের মত থেকে এতটুকুও সরে আসেননি তিনি। নন্দিতা গারলোসা অসমের ক্রীড়া ও যুবকল্যাণ খনি, খনিজ আদিবাসী উপজাতি ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন। হাফলং আসনে বিজেপি তাকে বাদ দিয়ে রূপালী লাংথাসাকে টিকিট দেওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এর পরেই দলত্যাগ করেন নন্দিতা।

সূত্রের খবর, কংগ্রেস তাকেই ওই আসন থেকে প্রার্থী করার বিষয়ে বিবেচনা করছে। আজ হাফলং-এ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন নন্দিতা। অসমে আগামী ৯ এপ্রিল ১২৬টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন-  LPG সঙ্কট নিয়ে পার্লামেন্টে কী বললেন নরেন্দ্র মোদি

নন্দিতার যোগদানে কংগ্রেসের জমি কিছুটা শক্ত হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। হাত শিবিরের মুখে হাসি ফোটাতে পারে বিজেপির অন্তর্দ্বন্দ্বও। শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে বহু প্রত্যাশীকে টিকিট দেয়নি বিজেপি। তাঁরা নির্দল প্রার্থী হিসাবে লড়াই করতে পারেন ভোটে।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot