Friday, March 27, 2026
HomeScrollঅবিকল পৃথিবীর মতো! মহাকাশে ঘুরছে ৪৫টি রহস্যময় গ্রহ! চোখে পড়তেই চমকে উঠলেন...
Space Science

অবিকল পৃথিবীর মতো! মহাকাশে ঘুরছে ৪৫টি রহস্যময় গ্রহ! চোখে পড়তেই চমকে উঠলেন বিজ্ঞানীরা

এই ৪৫ গ্রহে থাকতে পারে প্রাণ! তাহলে কি ‘এলিয়েন তত্ত্ব’ সম্পূর্ণ মিথ্যে নয়? দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: মহাবিশ্বে (Universe) আমরা কি একা, নাকি আরও কোনও প্রাণের অস্তিত্ব রয়েছে অন্য কোনও গ্রহে? এবার এই প্রশ্নের উত্তর খোঁজার পথে বড় সাফল্যের পথে একধাপ এগিয়ে গিয়েছেন বিজ্ঞানীরা (Scientists)। সাম্প্রতিক এক গবেষণায় বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা ৪৫টি সম্ভাব্য বাসযোগ্য গ্রহকে (Inhabitable Planet) চিহ্নিত করেছেন, যেগুলি শুধু দেখতে পৃথিবীর মতোই নয়, বরং সেখানে প্রাণের অস্তিত্বের অনুকূল পরিবেশও থাকতে পারে।

বাইরের জগতের হাজার হাজার গ্রহের মধ্যে থেকে এই ৪৫টি গ্রহকে বেছে নেওয়া হয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুনভাবে আবিষ্কৃত এই গ্রহগুলো তাদের নিজস্ব নক্ষত্রের বসবাসযোগ্য অঞ্চলে অবস্থান করছে। এই অঞ্চলকে বলা হয় ‘গোল্ডিলকস জোন’, যেখানে তাপমাত্রা এমন যে জল তরল অবস্থায় থাকতে পারে। বিজ্ঞানীদের মতে, এই তালিকার অন্তত ২৪টি গ্রহে প্রাণের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে বেশিরভাগ গ্রহই পাথুরে, অর্থাৎ পৃথিবীর মতো কঠিন পৃষ্ঠ থাকতে পারে এবং সেখানে জল থাকার সম্ভাবনা থাকায় সেখানে জীবনের বিকাশ সম্ভব বলে দাবি করা হয়েছে গবেষণায়।

আরও পড়ুন: প্রাগৈতিহাসিক সময়ে আগুনের সমুদ্র ছিল চাঁদে? IIT-র গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

এখন প্রশ্ন হচ্ছে দূর জগতের এই গ্রহগুলিতে কীভাবে খোঁজা হবে প্রাণের অস্তিত্ব? জানা গিয়েছে, নয়া আবিষ্কৃত এই গ্রহগুলোর উপর এখন বিশেষ নজর রাখছে আধুনিক টেলিস্কোপ, বিশেষ করে জেমস ওয়েব সেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। এক্ষেত্রে বিজ্ঞানীরা ব্যবহার করছেন ট্রানজিট পদ্ধতি। অর্থাৎ, যখন কোনও গ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে যায়, তখন সেই নক্ষত্রের আলো গ্রহের বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ফিল্টার হয়ে আসে। সেই আলো বিশ্লেষণ করে জানা যায় যে সেটির মধ্যে অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড রয়েছে কী না। গ্রহের মধ্যে এই গ্যাসগুলির নির্দিষ্ট অনুপাত পাওয়া গেলে তা জীবনের উপস্থিতির ইঙ্গিত দিতে পারে। পাশাপাশি, উন্নত সভ্যতার সম্ভাবনা যাচাই করতে বেতার সংকেতও খোঁজা হবে।

এখন অনেকেই ভাবছেন যে, নতুন এই গ্রহগুলো পৃথিবী থেকে কতটা দূরে অবস্থিত? এখানেই বড় চমক দিয়েছে গবেষকরা। তাঁদের দাবি, এই গ্রহগুলোর অনেক কটিই আমাদের থেকে মাত্র কয়েক আলোকবর্ষ দূরেই রয়েছে। যদিও বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছতে হাজার হাজার বছর লাগবে, তবুও টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ সম্ভব। তবে নতুন আবিষ্কৃত এই ৪৫টি গ্রহের মহাকাশ অনুসন্ধানে আমাদের যে নতুন দিশা দেখাচ্ছে, তাতে সন্দেহের কোনও অবকাশ নেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto