Wednesday, April 29, 2026
HomeScrollঅসুস্থ ও প্রতিবন্ধী ভোটারকে ‘দোলনা’য় চাপিয়ে বুথে নিয়ে এলেন গ্রামবাসীরা
2026 West Bengal Assembly Election

অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারকে ‘দোলনা’য় চাপিয়ে বুথে নিয়ে এলেন গ্রামবাসীরা

গঙ্গাসাগরে মানবিক মুখের পরিচয়ে আপ্লুত নির্বাচনকর্মীরাও

সাগর- ভোটদানে অদম্য জেদ। সাগরে (Gangasagar)  দোলনায় (swings) চড়ে বুথে পৌঁছালেন অসুস্থ ও প্রতিবন্ধীরা (Disabled)। নির্বাচন কমিশনের (Election Commission)  শত প্রচার সত্ত্বেও সাগর বিধানসভার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের ১৩৫ নম্বর বুথে দেখা গেল প্রশাসনের চূড়ান্ত উদাসীনতা। তবে সরকারি সহায়তার অভাব দমাতে পারেনি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জেদকে।

শেষ পর্যন্ত গ্রামবাসীদের কাঁধে দোলনায় চেপেই ভোটকেন্দ্রে পৌঁছালেন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটাররা। ​নির্বাচন কমিশন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য একাধিক সুযোগ-সুবিধার দাবি করলেও,  গঙ্গাসাগরের এই বুথে ভোটগ্রহণের দিন তার প্রতিফলন দেখা যায়নি। এই পরিস্থিতিতে বয়সের ভারে হাঁটাচলায় অক্ষম ও বিশেষভাবে সক্ষম ভোটারদের সাহায্য করতে এগিয়ে আসেন প্রতিবেশীরাই। মোটা দড়ি দিয়ে তৈরি করা হয় দেশীয় প্রযুক্তির ‘দোলনা’। সেই দোলনায় বসিয়ে কাঁধে করে ভোটারদের বুথে নিয়ে যাওয়ার এক বিরল ও মানবিক দৃশ্যের সাক্ষী থাকল এলাকা।

​গ্রামবাসীদের এই তৎপরতায় আপ্লুত নির্বাচন কর্মীরাও। স্থানীয়দের কথায়, “গণতন্ত্রের উৎসবে কেউ যেন বাদ না পড়েন, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

আরও পড়ুন-  অ্যাম্বুল্যান্সে করে ভোট কেন্দ্রে সাংসদ মিতালি

প্রশাসনের সহায়তা ছাড়াই নিজেদের অধিকার প্রয়োগ করতে পেরে খুশি ভোটাররা। গ্রামবাসীদের এই অনন্য উদ্যোগ এলাকায় এক উজ্জ্বল নজির সৃষ্টি করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188