ওয়েব ডেস্ক : বাঙালির কাছে সমুদ্র মানেই দিঘা বা মন্দামনি। অনেকে আবার যান পুরীতে। তবে সমুদ্রপ্রেমীদের কাছে ভালোবাসার জায়গা হল গোয়া (Goa)। কিন্তু, পছন্দের এই জায়গায় যেতে হলে খরচ অনেকটাই লাগে। তার জন্য অনেকেই পিছিয়ে আসেন। তবে এবার আপনাদের জন্য এল খুশির খবর। এবার গোয়া যেতে কলকাতা থেকে সরাসরি বাস পরিষেবা (Bus Service) শুরু হয়েছে! অবাক লাগলেও, এটা সত্যি।
মূলত, কলকাতা ও গোয়ার (Kolkata to Goa) মধ্যে দূরত্ব হল ২ হাজার কিলোমিটার। এই দীর্ঘপথ অতিক্রম করার জন্য প্রতিদিন লাক্সারি বাস ছাড়ছে সাঁতরাগাছি (Santragachi) থেকে। যা গোয়ার রাজধানী পাঞ্জিম পর্যন্ত যাচ্ছে। এই বাসটি হল স্লিপার জাতীয়। ফলে বসে নয়, বরং শুয়ে পছন্দের জায়গায় যেতে পারবেন ভ্রমণকারীরা।
আরও খবর : পেট্রোলের দামে আগুন? এক চার্জেই এবার যেতে পারেন লং রাইড!
তবে বাসে এতদূর যেতে খানিকটা সময় লাগতে পারে। তা ৪৮ থেকে ৫০ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। এই বাসটি প্রতিদিন ২২.৪৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়ে। দু’দিন পর ৪৯ ঘণ্টা পেরিয়ে তা গিয়ে পৌঁছবে পাঞ্জিমে। এই যাত্রার জন্য ভাড়া পড়বে ৫ হাজার টাকা। তবে এই লম্বা যাত্রা অনেকের কাছে সুবিধার নাও হতে পারে।
তবে দীর্ঘ দূরত্বের জন্য এই পরিষেবাটি বিকল্প রাস্তা খুলে দিয়েছে। তবুও সময় বাঁচাতে চাইলে ট্রেন বা বিমানে যাওয়াই সুবিধাজনক। তবে কম খরচে কলকাতা থেকে গোয়া (Goa) যেতে হলে এই বাস পরিষেবা বেশ সুবিধাজনক হতে পারে।
দেখুন অন্য খবর :







