Sunday, June 14, 2026
HomeScroll'বিজেপির কেন্দ্রীয় বাহিনী ‘লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা', মন্তব্য অভিষেকের
Abhishek Banerje

‘বিজেপির কেন্দ্রীয় বাহিনী ‘লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা’, মন্তব্য অভিষেকের

কেন্দ্রীয় বাহিনী ‘বিজেপির ব্যক্তিগত আর্মি...’ বললেন অভিষেক

কলকাতা: উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার উদয়নারায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই (৮০)। বাহিনীর হাতে সাতগাছিয়ায় এক শিশুও আহত হয়েছে বলে অভিযোগ উঠছে। বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ভোটার, মহিলাদের লাঠিপেটা করার অভিযোগ আসছে বাহিনীর বিরুদ্ধে।এই সকল ঘটনায় অমিত শাহ ও ‘অমানবিক’ জওয়ানদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘটনার পরেই কেন্দ্রীয় বাহিনীকে ‘বিজেপির ব্যক্তিগত আর্মি’ বলে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় দফার (WB 2nd Phase Election 2026) মোটের উপর শান্তিপূর্ণ ভাবে মিটলেও, একাধিক জায়গা থেকে বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত সক্রিয়তা ও ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে।অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ তাঁর ছেলের হাত ধরে ভোট দিতে গিয়েছিলেন। শারীরিক দুর্বলতার কারণে তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না। অভিযোগ, বুথের ভেতর ঢোকার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাবা ও ছেলে উভয়কেই ধাক্কা মারে এবং হেনস্থা করে। এই ঘটনার পরেই ওই বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল নেতার দাবি, ভোররাত থেকে কেন্দ্রীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর সন্ত্রাস চালাচ্ছে। মহিলা থেকে শুরু করে বৃদ্ধ, এমনকি শিশুদের ওপরও শারীরিক নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি। ২০২১-এর শীতলকুচি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “এটি সেই ২০২১-এর শীতলকুচি মানসিকতা— নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে ঠান্ডা মাথার নৃশংস হিংসা।”

আরও পড়ুন: রেকর্ড ভাঙল ২০২৬! ২০১১-র ‘পরিবর্তন’কেও ছাপাল ভোটের হার

অভিষেকের দাবি, ‘অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত সেনাবাহিনীতে পরিণত হয়েছে।’কেন্দ্রীয় বাহিনীকে ‘বিজেপির ব্যক্তিগত সেনাবাহিনী’ এবং ‘লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাদের দল’ বলে অভিহিত করেছেন তিনি। তাঁর দাবি, এই বাহিনী বাংলার সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। অভিষেক হুঙ্কার দিলেন, ‘বাংলায় ঘুরে বেড়ানো জল্লাদদের বলছি, তোমরা কোন রাজ্য থেকে এসেছ তাতে কিছু যায় আসে না। কারা তোমাদের রক্ষা করছে, সেটাও কোনও বিষয় নয়। এই বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বার করা হবে।’ অভিষেক লেখেন, মহিলাদের চড় মারছে, বয়স্কদের উপর হামলা করছে। এমনকী শিশুদেরও আক্রমণ করছে। এটাই ২০২১ সালের শীতলকুচি মানসিকতা। ২০২১ সালে নিরীহদের রক্ত ঝড়ার জন্য বিজেপিকে চড়া মূল্য দিতে হয়েছে। ২০২৬ সালে তাদের আরও বড় মূল্য দিতে হবে।’ তিনি আরও লেখেন, ‘এই ত্রাসের রাজত্বের অবসান ঘটবে।’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d