Tuesday, May 19, 2026
HomeScrollউত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা, মৃত্যু হল ১০ জনের
Uttarpradesh

উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা, মৃত্যু হল ১০ জনের

ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশে (Uttarpradesh) মর্মান্তিক ঘটনা। ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের। সিসাইয়া-লখিমপুর জাতীয় সড়কে এই দু্ঘটনা (Tragic Incident) ঘটেছে। এর জেরে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, উঞ্চগাঁও এবং ভরেহতা গ্রামের মধ্যবর্তী অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ নিয়ে ধৌরহরার সার্কেল অফিসার শামশের বাহাদুর সিং বলেছেন, ওই ভ্যানে ৯ জন যাত্রী ছিলেন। তাঁদের পাশাপাশি চালকেরও মৃত্যু হয়েছিল। ঘটনায় একজন আহত হয়েছিলেন বলে খবর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে ৭ জনের পরিচয় জানা গিয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর।

আরও খবর : ৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, এবার কী হবে?

এদিকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “লখিমপুর খেরি জেলায় দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মভেদী। শোকাহত পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত এবং পর্যাপ্ত সহায়তা প্রদানের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি, যেন প্রয়াত আত্মারা তাঁর দিব্য চরণে আশ্রয় লাভ করেন এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন।”

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল একটি গাড়ি। আম্বেদকর নগরের এই ঘটনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই বড় দুর্ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে। মৃত্যু হল ১০ জনের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot