HomeScrollবুলেট ট্রেনে মুম্বই-আহমেদাবাদ যাত্রা মাত্র ৯০ মিনিটে, কবে শুরু ট্রায়াল?
Mumbai Ahmedabad Bullet Train

বুলেট ট্রেনে মুম্বই-আহমেদাবাদ যাত্রা মাত্র ৯০ মিনিটে, কবে শুরু ট্রায়াল?

মুম্বই-আহমেদাবাদ করিডরে আগামী বছর শুরু হতে পারে বহু প্রতীক্ষিত বুলেট ট্রেনের ট্রায়াল। পরীক্ষামূলক পরিষেবার পর ২ থেকে ৪ মাসের মধ্যে যাত্রী পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।

ওয়েব ডেস্ক : ভারতের বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পে এল বড় আপডেট। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, ২০২৭ সালের মে বা জুন মাসে দেশের প্রথম নিজস্ব হাইস্পিড ট্রেনের ট্রায়াল রান শুরু হতে পারে। মুম্বই-আহমেদাবাদ (Mumbai-Ahmedabad) করিডরের একটি অংশে এই পরীক্ষা চালানো হবে।

রেলমন্ত্রী জানিয়েছেন, করিডরের নির্মাণকাজ দ্রুত এগোচ্ছে। হাইস্পিড ট্রেনের প্রথম বডি ফ্রেম তৈরি হয়ে গিয়েছে এবং সেটি কাঠামোগত শক্তি পরীক্ষা বা স্কুইজ টেস্টিংয়ের জন্য পাঠানো হয়েছে। ট্রায়াল শেষ হওয়ার পর ২ থেকে ৪ মাসের মধ্যে যাত্রী পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।

আরও খবর :  ডিউটির সময় সরকারি রাইফেল থেকে গুলি, মৃত্যু মহিলা কনস্টেবলের!

এই প্রকল্পের মাধ্যমে মুম্বই ও গুজরাটের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভদোদরা থেকে বুলেট ট্রেনে (Train) মুম্বই পৌঁছতে সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা। পর্যায়ক্রমে এই করিডরে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। প্রথমে সুরাট-বিলিমোরা অংশ চালু হবে। এরপর ভাপি-সুরাট, ভাপি-আহমেদাবাদ এবং আহমেদাবাদ-থানে অংশ চালুর পরিকল্পনা রয়েছে। থানে পর্যন্ত কাজ শেষ হলে সম্পূর্ণ আহমেদাবাদ-মুম্বই রুট চালু হবে।

রেলমন্ত্রী জানিয়েছেন, সুরাট-ভাপি অংশের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। একইসঙ্গে দেশের রেল পরিকাঠামো আধুনিকীকরণের কাজও এগিয়ে চলেছে বলে জানান তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News