HomeScrollডিউটির সময় সরকারি রাইফেল থেকে গুলি, মৃত্যু মহিলা কনস্টেবলের!
Uttarpradesh

ডিউটির সময় সরকারি রাইফেল থেকে গুলি, মৃত্যু মহিলা কনস্টেবলের!

উত্তরপ্রদেশের কৌশাম্বীতে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২৫ বছরের প্রিয়াঙ্কা যাদবের। ঘটনার তদন্তে ফরেন্সিক দল, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখছে পুলিশ।

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) কৌশাম্বী জেলায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলা কনস্টেবলের (Constable)। মৃতার নাম প্রিয়াঙ্কা যাদব। বয়স ২৫ বছর। মঙ্গলবার সকালে মঞ্জনপুরের মহিলা থানায় সেন্ট্রি ডিউটিতে থাকার সময় সরকারি রাইফেল থেকে চলে গুলি। এর পরেই ওই মহিলা কর্মীর মৃত্যু হয় বলে খবর।

পুলিশ সূত্রে খবর, ২০২৫ ব্যাচের কনস্টেবল প্রিয়াঙ্কা যাদবের কাছে একটি সরকারি ইনসাস রাইফেল ছিল। ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কৌশাম্বীর পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত, অতিরিক্ত পুলিশ সুপার অমিতা সিং-সহ একাধিক আধিকারিক হাসপাতালে পৌঁছন। পরে তাঁরা ঘটনাস্থল অর্থাৎ মহিলা থানাতেও যান। ঘটনাস্থল থেকে প্রিয়াঙ্কার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক দলও সেখানে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে।

আরও খবর :  UPI Payment Limit: ১ লক্ষ নয়, ৫ লক্ষ টাকা পর্যন্ত! কোন কোন পেমেন্টে কত সীমা জানেন?

পুলিশ জানিয়েছে, প্রিয়াঙ্কা যাদব গাজীপুর জেলার বাসিন্দা ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের ইতিমধ্যেই মৃত্যুর খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য মঞ্জনপুর সার্কেল অফিসারের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ানও নেওয়া হবে। তদন্ত রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

[youtube-feed feed=1]
Read More

Latest News