Thursday, July 9, 2026
HomeScrollদিল্লির বিরুদ্ধে কেমন হতে চলেছে কেকেআরের সম্ভাব্য একাদশ?
KKR vs DC

দিল্লির বিরুদ্ধে কেমন হতে চলেছে কেকেআরের সম্ভাব্য একাদশ?

কেকেআরের প্রথম একাদশে একটি বদল অবশ্যম্ভাবী

ওয়েব ডেস্ক : প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। মনে করা হচ্ছে, আজকের এই মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের (KKR) প্রথম একাদশে বদল হতে পারে। দেখে নেওয়া যাক আজ কলকাতার প্রথম একাদশ কেমন হতে পারে।

রবিবার ইডেনে (Eden) দিল্লির বিরুদ্ধে খেলবে কেকেআর। এদিকে এদিন দুপুরে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে রাজস্থান রয়্যালস। তবে আজকের ম্যাচ যদি রাজস্থান জিতে যায় তাহলে প্লে অফে উঠে যাবে রাজস্থান। এদিকে প্লে অফের সুযোগ শেষ হবে কেকেআরের (KKR)। তবে আজ যদি রাজস্থান হারে তাহলে কলকাতার কাছে প্লে অফে ওঠার সুযোগ থাকবে। রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে ঠিক হবে, চতুর্থ দল হিসাবে কোন দল প্লে-অফে যাবে।

বলে রাখা দরকার এখন কেকেআরের সামনে সমীকরণ অত্যন্ত কঠিন। প্লে-অফে উঠতে গেলে প্রথমেই দিল্লিকে বড় ব্যবধানে হারাতে হবে। যদি কেকেআর প্রথমে ব্যাট করে, তবে অন্তত ৭৭ রানে জিততে হবে। আর যদি পরে ব্যাট করে, তবে দিল্লি যত রানই করুক না কেন, মাত্র ১২.১ ওভারের মধ্যে সেই লক্ষ্য ছুঁতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি দিল্লি ১৬০ রান তোলে, তাহলে রিঙ্কু সিংদের ৭৩ বলের মধ্যে ম্যাচ জিততে হবে। তবেই নেট রান রেটে পাঞ্জাবকে টপকে যেতে পারবে কেকেআর।

তবে শুধু বড় জয় পেলেই হবে না। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে নাইটদের সামনে। এদিন বিকেলের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারাতেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।

আরও খবর : দিল্লিকে হারালেই পাকা প্লে-অফের টিকিট! কেকেআরের সামনে কী অঙ্ক? দেখে নিন একনজরে

কেকেআর শিবিরে চোট সমস্যা লেগেই রয়েছে। চোটের কারণে ছিটকে গিয়েছেন অঙ্গরীশ রঘুবংশী। গোটা মরশুমে তিন নম্বরে খেলেছেন তিনি। করেছেন ৪২২ রান। তাঁর বদলে এদিন তেজস্বী দাহিয়া খেলতে পারেন। তিনিও উইকেটরক্ষক। মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে অঙ্গকৃশের কনকাশন পরিবর্ত হিসাবে তেজস্বী নেমেছিলেন। দিল্লির বিরুদ্ধে তিনি খেলবেন বলেও মনে করা হচ্ছে।

মূলত, আইপিএলের প্রথম দিকে ছ’টি ম্যাচে একটিও জেতেনি কেকেআর (KKR)। পরের সাতটি ম্যাচের মধ্যে ছ’টি জিতেছে তারা। এর পরেও প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রেখেছেন রাহানেরা। ফলে দায়িয়া ছাড়া আজ দলে তেমন একটা বদলের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

দেখে নিন আজ কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে

অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, মণীশ পাণ্ডে, ক্যামেরন গ্রিন, রিঙ্ক সিংহ, রভম্যান পাওয়েল, তেজস্বী দাহিয়া, অনুকূল রায়, সুনীল নারাইন, কার্তিক ত্যাগী, সৌরভ দুবে। বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট পরিবর্ত)

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto