Friday, May 29, 2026
HomeBig newsষষ্ঠবার বিশ্বকাপে মেসি! কেমন হল ‘বিশ্বজয়ী’ আর্জেন্টিনার স্কোয়াড? দেখুন একনজরে
Argentina Squad For FIFA World Cup 2026

ষষ্ঠবার বিশ্বকাপে মেসি! কেমন হল ‘বিশ্বজয়ী’ আর্জেন্টিনার স্কোয়াড? দেখুন একনজরে

১৭ জন বিশ্বকাপজয়ী ফুটবলার রয়েছেন এই আর্জেন্টিনার স্কোয়াডে

ওয়েব ডেস্ক: চোট নিয়ে সমস্ত জল্পনার অবসান। অবশেষে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার (Argentina WC Squad) চূড়ান্ত দলে জায়গা পেলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। গতবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবার রেকর্ড ষষ্ঠবারের জন্য নামতে চলেছেন ফুটবলের সর্ববৃহৎ মঞ্চে। বৃহস্পতিবার গভীর রাতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি (Lionel Scaloni) বিশ্বকাপের (FIFA World Cup 2026) চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার মিশেলে সাজানো হয়েছে এবারের আর্জেন্টিনা দল। আর সেই দলের নেতৃত্বেই বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে নামবে ‘লা অ্যালবিসেলেস্তে’।

একসময় হতাশ হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি। পরে জাতীয় দলে ফিরে তিনি পূরণ করেন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন— বিশ্বকাপ জয়। তবে গত বছরের শেষ দিক থেকেই জল্পনা শুরু হয়েছিল, হয়তো আর বিশ্বকাপে দেখা যাবে না তাঁকে। নীল-সাদা জার্সি তুলে রাখতে পারেন এলএম১০। সেই জল্পনায় আরও ঘি পড়ে যখন কয়েকদিন আগে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে আচমকাই মাঠ ছাড়েন মেসি। তাঁর চোট নিয়ে উদ্বেগ ছড়ায় সমর্থকদের মধ্যে। কিন্তু সব আশঙ্কা দূর করে শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারের বিশ্বকাপে মাঠে নামলেই বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নজিরও গড়বেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে নেইমারের চোট নিয়ে ফের আশঙ্কা

২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের বেশিরভাগ সদস্যই রয়েছেন এবারের স্কোয়াডে। যদিও ফাইনালে জোড়া গোল করা অ্যাঞ্জেল দি মারিয়া (Ángel Di María) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martínez) সহ মোট ১৭ জন বিশ্বকাপজয়ী ফুটবলার রয়েছেন এই দলে। এবারের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ভ্যালেনটিন বারকো, নিকোলাস পাজ এবং গিলিয়ানো সিমিওনে। আগামী ১৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপের বাকি দুই দল জর্ডান এবং অস্ট্রিয়া।

একনজরে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
  • ডিফেন্ডার: লিওনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা
  • মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারাদেস, রদ্রিগো ডি’পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ
  • ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ

দেখুন আরও পড়ুন:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO