HomeScrollফের গ্রেফতার 'প্রভাবশালী' তৃণমূল নেতা! তাঁর বিরুদ্ধে কী অভিযোগ? জানলে ভিরমি খাবেন
TMC Leader Arrested In Suri

ফের গ্রেফতার ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা! তাঁর বিরুদ্ধে কী অভিযোগ? জানলে ভিরমি খাবেন

বৃহস্পতিবার গভীর রাতে সিউড়ির বেণীমাধব মোড় এলাকা থেকে তৃণমূল ব্লক সভাপতিকে পাকড়াও করে পুলিশ

বীরভূম: অনুব্রত-গড়ে ফের গ্রেফতার (Arrest) তৃণমূলের (TMC) নেতা। বৃহস্পতিবার গভীর রাতে সিউড়ির (Suri) বেণীমাধব মোড় এলাকা থেকে মহম্মদবাজার ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কালি ব্যানার্জিকে গ্রেফতার (Kali Banerjee Arrested) করেছে পুলিশ। একটি পুরানো খুনের মামলায় (Murder Case) তাঁর নাম জড়িত ছিল বলে পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, ২০২৩ সালের একটি খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় কালি ব্যানার্জির নাম ছিল। যদিও এতদিন তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তদন্তে নতুন করে গতি আসতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার ধৃত তৃণমূল নেতাকে সিউড়ি আদালতে তোলা হবে। পুলিশ তাঁর বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ এবং তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, পুলিশের জালে তৃণমূলের পঞ্চায়েত সদস্য

এদিকে, বীরভূম জেলায় সাম্প্রতিক সময়ে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। ২০১১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর অত্যাচার, মারধর এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই জেলার একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন সরকারের আমলে পুরানো একাধিক মামলা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। তার জেরেই বিভিন্ন জেলায় শাসকদলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। কালি ব্যানার্জির গ্রেপ্তারি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News