Thursday, June 4, 2026
HomeScrollঅবশেষে ঢুকল বর্ষা, শুরু মুষলধারে বৃষ্টি! আবহাওয়ার মেগা-আপডেট না দেখলেই মিস
Monsoon In Kerala

অবশেষে ঢুকল বর্ষা, শুরু মুষলধারে বৃষ্টি! আবহাওয়ার মেগা-আপডেট না দেখলেই মিস

শেষ হল অপেক্ষা, দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

ওয়েব ডেস্ক: অবশেষে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (South Western Monsoon Air)। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে কেরলে বর্ষার (Monsoon In Kerala) আগমনের ঘোষণা করেছে দেশের মৌসম বিভাগ (IMD)। গত দু’দিন ধরে কেরলের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rain) হচ্ছে, আর আগামী কয়েক দিনেও বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Forecast)।

মৌসম ভবনের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগরের বাকি অংশ, লাক্ষাদ্বীপ এবং সমগ্র কেরল জুড়ে বিস্তার লাভ করেছে। পাশাপাশি কর্নাটক ও তামিলনাড়ুর কিছু অংশ এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও বর্ষার অগ্রগতি ঘটেছে। আবহবিদদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ-সহ দেশের মধ্যাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকায় বর্ষা পৌঁছে যাবে। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও আগামী দু’তিন দিনের মধ্যে মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহে ভঙ্ককর পরিস্থিতি উত্তরপ্রদেশে! উদ্বেগ প্রকাশ বিশেষজ্ঞদের

সাধারণত কেরলে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় ১ জুন। তবে এ বছর নির্ধারিত সময়ের তিন দিন পরে, ৪ জুনের পরিবর্তে ৫ জুন বর্ষার আনুষ্ঠানিক আগমন ঘটল। যদিও কিছুদিন আগে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে ২৬ মে-র মধ্যেই বর্ষা কেরলে পৌঁছে যেতে পারে। কিন্তু পরবর্তী সময়ে সমুদ্রের আবহাওয়াগত পরিস্থিতির পরিবর্তনের ফলে সেই সম্ভাবনা পিছিয়ে যায়।

আবহাওয়া দফতরের ব্যাখ্যা অনুযায়ী, গত কয়েক দিন ধরে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর ধীরে ধীরে বৃষ্টিবাহী মেঘপুঞ্জ ঘনীভূত হয়েছে। একই সঙ্গে শক্তিশালী হয়েছে পশ্চিমা বায়ুর প্রবাহ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার উচ্চতায় তৈরি হওয়া এই অনুকূল আবহাওয়াই বর্ষার প্রবেশকে ত্বরান্বিত করেছে। কেরলে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।

তবে দক্ষিণ ভারতে বর্ষার প্রবেশ ঘটলেও দেশের মধ্য ও উত্তরাঞ্চলে পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়। সাধারণত দিল্লিতে ২৭ জুনের আগে বর্ষা পৌঁছায় না। একইভাবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যগুলিতে জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের শুরুতে বর্ষার প্রবেশ ঘটে। আবহবিদদের মতে, বর্তমান পরিস্থিতি অনুকূল থাকলেও এ বছরও উত্তর ভারতে বর্ষা পৌঁছানোর সম্ভাব্য সময়সীমায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D