HomeScrollপুজোর আগেই বাগবাজার-সহ ৬ গঙ্গাঘাটের সংস্কার, শ্যামাপ্রসাদের নামে মিউজিয়ামের ঘোষণা শুভেন্দুর

পুজোর আগেই বাগবাজার-সহ ৬ গঙ্গাঘাটের সংস্কার, শ্যামাপ্রসাদের নামে মিউজিয়ামের ঘোষণা শুভেন্দুর

পুজোর আগেই বদলে যাবে বাগবাজার ঘাট!

কলকাতা: ক্ষমতায় আসার পর পরিকাঠামো ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক পদক্ষেপের পথে হাঁটছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী দুর্গাপুজোর আগেই কলকাতা (Kolkata) ও হাওড়ার (Howrah) একাধিক ঐতিহ্যবাহী গঙ্গাঘাটের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শেষ করা হবে। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটি মিউজিয়াম তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বাগবাজার, আহিরিটোলা, শোভাবাজার, মল্লিকঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর ঘাট এবং বান্দা ঘাটের সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে কয়েকটি ঘাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি প্রকল্পগুলিও পুজোর আগেই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে মমতার বিরুদ্ধে FIR-এর দাবি! দেশের তথ্য ফাঁস ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ

সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘাটগুলির ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্ব বজায় রেখেই আধুনিকীকরণের কাজ করা হবে। বিশেষ করে রামকৃষ্ণ পরমহংস ও মা সারদার স্মৃতিবিজড়িত স্থানগুলির ঐতিহাসিক চরিত্র অক্ষুণ্ণ রাখার উপর জোর দেওয়া হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, জাতীয় জলপথে ২৫টি নতুন জেটি তৈরির কাজ চলছে। আগামী দু’বছরের মধ্যে সেগুলি পরিবহণ দপ্তরের অধীনে আনা হবে। একই সঙ্গে পরিবহণ দপ্তর থেকে শিপিং বিভাগকে পৃথক করার বিষয়টিও বিবেচনা করছে রাজ্য সরকার।

এছাড়া কলকাতা বন্দরের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটি মিউজিয়াম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। সেখানে পুরনো কলকাতার ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। সরকারের দাবি, এই প্রকল্প শহরের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News