Tuesday, July 21, 2026
HomeScrollবাংলাদেশ ইস্যুতে মমতার বিরুদ্ধে FIR-এর দাবি! দেশের তথ্য ফাঁস ও উস্কানিমূলক মন্তব্যের...
Mamata Banerjee

বাংলাদেশ ইস্যুতে মমতার বিরুদ্ধে FIR-এর দাবি! দেশের তথ্য ফাঁস ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ

নতুন করে আইনি বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

কলকাতা: বাংলাদেশের (Bangladesh) একটি খুনের মামলার তদন্ত প্রসঙ্গে প্রকাশ্য সভায় করা মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আইনি বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। অভিযোগ, বাংলাদেশের ওসমান হাদি হত্যা মামলার তদন্ত সংক্রান্ত সংবেদনশীল তথ্য জনসমক্ষে তুলে ধরে তিনি দেশের নিরাপত্তা এবং প্রশাসনিক গোপনীয়তা সংক্রান্ত প্রশ্নের জন্ম দিয়েছেন।

অভিযোগকারীর দাবি, গত ২ জুন ধর্মতলায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেন, যা থেকে বাংলাদেশের ওই হত্যাকাণ্ড এবং তার তদন্ত নিয়ে ভারতীয় সংস্থাগুলির ভূমিকার ইঙ্গিত মেলে। আইনজীবীর অভিযোগ, এ ধরনের মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং তা উস্কানিমূলক বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন: বিধাননগর পুরনিগমে বড় ধাক্কা খেল তৃণমূল! পদত্যাগ করলেন চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে বাংলাদেশে খুন হন বিতর্কিত ব্যক্তি ওসমান হাদি। তদন্তে উঠে আসে, ঘটনায় জড়িত কয়েকজন অভিযুক্ত মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন। পরে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) দু’জনকে গ্রেফতার করে বলে অভিযোগকারীর দাবি।

ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলাদেশ থেকে আসা এক অভিযুক্তকে এসটিএফ গ্রেফতার করেছিল এবং সেই ঘটনাকে ঘিরে বাংলাদেশে প্রতিবাদও হয়েছিল। যদিও তিনি কোনও ব্যক্তির নাম নেননি, তবু তাঁর বক্তব্য ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে।

অভিযোগপত্রে একাধিক ধারার উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, বক্তব্যের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং ভীতি সৃষ্টির মতো বিষয় সামনে এসেছে। তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর গ্রহণ করেছে কি না এবং তদন্তের বর্তমান অগ্রগতি কী, সে বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও তথ্য সামনে আসেনি।

এ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফেও এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই অভিযোগ নতুন বিতর্কের জন্ম দিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot