Friday, June 19, 2026
HomeScroll১২৬ বলে ৩০৬ রান! ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলল ‘লেডি বৈভব’! চেনেন বিহারের...
Akshara Gupta

১২৬ বলে ৩০৬ রান! ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলল ‘লেডি বৈভব’! চেনেন বিহারের এই বিষ্ময় তরুণীকে?

বাইশ গজে ঝড় তুললেন অক্ষরা গুপ্তা, কোন টুর্নামেন্টে খেললেন এই অসামান্য ইনিংস?

ওয়েব ডেস্ক: বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ঝোড়ো ব্যাটিং নিয়ে যখন ক্রিকেটমহলে চর্চা তুঙ্গে, ঠিক সেই সময় বিহার (Bihar) থেকে উঠে এল আরও এক বিস্ময় প্রতিভা। মাত্র ১৫ বছর বয়সে অবিশ্বাস্য এক ইনিংস খেলে নজর কেড়েছেন বিহারের মহিলা ক্রিকেটার অক্ষরা গুপ্তা (Akshara Gupta)। অনূর্ধ্ব-১৯ একদিনের প্রতিযোগিতায় মাত্র ১২৬ বলে ৩০৬ রান করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। এজন্য অনেকে ইতিমধ্যে তাঁকে ‘লেডি বৈভব’ (Lady Vaibhav) বলেও ডাকতে শুরু করেছেন।

ভাগলপুরে আয়োজিত বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৯ মহিলা ওয়ানডে প্রতিযোগিতায় এই কীর্তি গড়েন অক্ষরা। বিহার অনূর্ধ্ব-১৯ মহিলা দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমে শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরপর ৩৪ বলেই শতরানের মাইলফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত ১২৬ বলে ৩০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অক্ষরা। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫৫টি চার এবং ৮টি ছক্কায়। পুরো ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৪২.৮৬, যা যে কোনও পর্যায়ের ক্রিকেটেই বিস্ময় জাগানোর মতো। প্রতিপক্ষ বোলারদের উপর শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে তিনি কার্যত একাই ম্যাচের রং বদলে দেন।

আরও পড়ুন: টাকার অভাবে ছেলের খেলা দেখতে পারেননি মা! ভোজিনহার মায়ের জন্য ‘মানবিক’ হল ট্রাম্পের দেশ

অক্ষরার এই ব্যাটিং দেখে অনেকেই বিহারের আর এক তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে মনে করছেন। সম্প্রতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে এসেছেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সেই অরেঞ্জ ক্যাপ এবং ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি। এবারের আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩০, যা প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সেরা।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হর্ষবর্ধন অক্ষরার এই কৃতিত্বের প্রশংসা করে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিহারের ক্রিকেটাররা ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স করে রাজ্যের সম্মান বাড়াচ্ছেন। একইসঙ্গে বিসিএ-র সচিব জিয়াউল আরফিনও অক্ষরাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ভবিষ্যতে আরও বড় মঞ্চে তাঁর ব্যাট থেকে এমনই ঝড়ো ইনিংস দেখতে চান তিনি।

উল্লেখ্য, অক্ষরা ইতিমধ্যেই বিহারের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের ছাপ ফেলেছেন। মাত্র দু’বছরের মধ্যে বিসিসিআইয়ের চারটি প্রতিযোগিতায় অংশ নিয়ে নজির গড়েছেন তিনি। এবার ত্রিশতরানের ইনিংস খেলে নিজের প্রতিভার আরও বড় প্রমাণ দিলেন এই কিশোরী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto