Friday, June 19, 2026
HomeScroll‘যোগাসন’ নাকি ‘গুটখাসন’! রবি কিষণের ভিডিও দেখে খোঁচা নেটিজেনদের
Ravi Kishan Viral Video

‘যোগাসন’ নাকি ‘গুটখাসন’! রবি কিষণের ভিডিও দেখে খোঁচা নেটিজেনদের

কী এমন করলেন গোরক্ষপুরের সাংসদ? দেখুন সেই ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসকে (International Yoga Day) সামনে রেখে দেশজুড়ে চলছে প্রস্তুতি। সাধারণ মানুষের মধ্যে যোগব্যায়াম সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে বিশেষ যোগ শিবির। এমনই এক অনুষ্ঠানে যোগ দিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন গোরক্ষপুরের সাংসদ ও ভোজপুরি অভিনেতা রবি কিষণ (Ravi Kishan)। ভিডিও ভাইরাল (Viral Video) হতেই অনেকেই তাঁর যোগাসনকে ‘গুটখাসন’ বলেও কটাক্ষ করছেন। ঠিক কী করেছেন বিজেপি সাংসদ?

সম্প্রতি আয়ুষ বিভাগের উদ্যোগে বিন্ধ্যবাসিনী পার্কে একটি যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি কিষণ। মঞ্চ থেকে তিনি যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন। তাঁর মতে, সুস্থ শরীর, মানসিক প্রশান্তি এবং আত্মিক উন্নতির জন্য প্রতিদিন যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে যোগের প্রচার এবং বৃহৎ আকারে যোগ দিবস উদযাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন: ‘কালো জাদু করত’, পরিচারিকাকে খুনের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

তবে অনুষ্ঠানের মূল বার্তার চেয়ে বেশি আলোচনায় এসেছে রবি কিষণের একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছে, ব্যায়াম করার সময় তিনি মুখে কিছু একটা চিবিয়ে চলেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ রবি কিষণের যোগব্যায়ামের ভঙ্গিকে ব্যঙ্গ করে ‘গুটখাসন’ নাম দিয়েছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, এটি নাকি ‘ফেস-যোগা’, যা মুখের পেশি ও মাড়ির ব্যায়ামে সাহায্য করে। আবার অনেকেই মন্তব্য করেছেন, তিনি গুটখা নয়, খৈনি খাচ্ছিলেন। সামাজিক মাধ্যম জুড়ে নানা ধরনের রসিকতা, মিম এবং কৌতুকপূর্ণ মন্তব্যে ভরে উঠেছে টাইমলাইন।

যদিও ভিডিওটি নিয়ে শুরু হওয়া বিতর্ক বা ট্রোলিং প্রসঙ্গে এখনও পর্যন্ত রবি কিষণের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি আসলে কী চিবোচ্ছিলেন, তা নিয়েও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। তবে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ‘গুটখাসন’ শব্দটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto