Monday, July 6, 2026
HomeScrollত্রিদেশীয় সফরে রওনা মোদি'র
Narendra Modi

ত্রিদেশীয় সফরে রওনা মোদি’র

৬ থেকে ১১ জুলাই এই সফর করবেন তিনি

ওয়েব ডেস্ক : ছয় দিনের তিন দেশ সফরে সোমবার রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়া (Indonesia), অস্ট্রেলিয়া (Australia) এবং নিউজিল্যান্ড (Newzeland) সফর করবেন তিনি। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, প্রতিরক্ষা ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্র।

সফরের শুরু হবে ইন্দোনেশিয়া (Indonesia) দিয়ে। সেখানে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। আলোচনায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রফতানি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে বলে সূত্রের খবর। এরপর ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়া (Australia) সফরে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন মোদি। সেখানে দুই দেশের প্রতিরক্ষা, অর্থনৈতিক এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর : প্রবল বর্ষণে মহারাষ্ট্রে বিপর্যয়, পাহাড় ধসে মাটি চাপা একাধিক বাড়ি, নিখোঁজ বহু

সফরের শেষ পর্বে ১০ ও ১১ জুলাই নিউজিল্যান্ডে (Newzeland) থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে কিউয়ি প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে কথা হতে পারে।

সফরে রওনা হওয়ার আগে মোদি বলেন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং ‘মহাসাগর’ ভিশনকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি একটি মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারকেও এই সফর আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT