Monday, July 13, 2026
HomeBig newsভারতের সেনাবাহিনীতে বড় রদবদলের পথে কেন্দ্র!
Indian Army

ভারতের সেনাবাহিনীতে বড় রদবদলের পথে কেন্দ্র!

কার্গিল বিজয় দিবসের পর সিদ্ধান্তের সম্ভাবনা!

ওয়েব ডেস্ক : দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বাধীনতার পর সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তনের পথে এগোচ্ছে কেন্দ্র। সেনাবাহিনীর (Indian Army) তিন বাহিনীকে একত্রিত করে ‘ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড’ ( Integrated Theatre Command) গঠনের প্রস্তাব শীঘ্রই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) কাছে পেশ করা হতে পারে। সূত্রের খবর, কার্গিল বিজয় দিবসের পর এই বিষয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই প্রস্তাবটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হতে পারে।

বর্তমানে স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা আলাদা কমান্ড কাঠামোয় কাজ করে। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জন্য একক কমান্ড গঠন করা হবে। যেখানে তিন বাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করবেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চীন সীমান্তের জন্য একটি, পাকিস্তান সীমান্তের জন্য একটি এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি পৃথক থিয়েটার কমান্ড ( Integrated Theatre Command) গঠনের ভাবনা রয়েছে। প্রতিটি কমান্ডের নেতৃত্বে থাকবেন চার-তারকা পদমর্যাদার আধিকারিক।

আরও খবর : নতুন ভোটার কার্ডে কড়াকড়ি কমিশনের! ফর্ম-৬ জমা দিতে বাধ্যতামূলক বাবা-মায়ের SIR তথ্য

নতুন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্যম এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছেন। তাঁর আগে জেনারেল অনিল চৌহান এই পরিকল্পনার খসড়া তৈরির কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রতিরক্ষা মহলের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে স্থল, সমুদ্র, আকাশ, সাইবার ও মহাকাশ— সব ক্ষেত্রেই সমন্বিত অভিযান চালানোর প্রয়োজনীয়তা থেকেই এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। তিন বাহিনীর মধ্যে সম্পদ বণ্টন, কমান্ডের ক্ষমতা, জনবল নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক দায়িত্ব ভাগাভাগি নিয়ে একাধিক বিষয় এখনও আলোচনায় রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পর বিষয়টি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (CCS) সামনে যাবে। সেখানে সবুজ সংকেত মিললে ধাপে ধাপে নতুন থিয়েটার কমান্ড ব্যবস্থা চালু করা হবে বলে প্রতিরক্ষা সূত্রের খবর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto