Wednesday, August 12, 2026
HomeBig newsরথযাত্রা ও প্রাচীন মন্দিরের উন্নয়নে বড় ঘোষণা, রথ কমিটিকে ৫ লক্ষ টাকা...
West Bengal

রথযাত্রা ও প্রাচীন মন্দিরের উন্নয়নে বড় ঘোষণা, রথ কমিটিকে ৫ লক্ষ টাকা করে সাহায্য!

মন্দির সংস্কারে বরাদ্দ ১,০০০ কোটি টাকা

ওয়েব ডেস্ক : রাজ্যের ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটনের পরিকাঠামো আরও উন্নত করতে একাধিক উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, এ বছর রাজ্যের একাধিক ঐতিহ্যবাহী রথযাত্রা (Rath yatra) এবং প্রাচীন মন্দিরের উন্নয়নের জন্য বিশেষ আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাজ্যের ৭৫টি রথের মেলায় বিশেষ পরিষেবা কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি, ঐতিহ্যবাহী রথযাত্রা (Rath yatra) আয়োজক কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। প্রথম পর্যায়ে আটটি রথযাত্রা কমিটিকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বহু পুরনো রথের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর :  অনুদান উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত

শুধু রথযাত্রা নয়, রাজ্যের প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানের পরিকাঠামো উন্নয়নের জন্যও বড় অঙ্কের বরাদ্দের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন মন্দিরের সংস্কার, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য মোট ১,০০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় পর্যটন আরও বিকশিত হবে বলেই আশা প্রশাসনের।

এদিকে, শ্রাবণ মাসকে সামনে রেখে তারকেশ্বরগামী পুণ্যার্থীদের সুবিধায়ও বিশেষ পরিকল্পনার কথা জানানো হয়েছে। শ্রাবণ মেলা চলাকালীন শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পথে নির্দিষ্ট দূরত্ব অন্তর বিশেষ পরিষেবা কেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের দাবি, উৎসবের সময় ভক্তদের নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor