Saturday, August 8, 2026
HomeScrollব্যাঙ্ককে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ২৭ জনের
Thailand

ব্যাঙ্ককে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ২৭ জনের

আহত হয়েছেন আরও অনেকে

ওয়েব ডেস্ক : থাইল্যান্ডের (Thailand) রাজধানী ব্যাঙ্ককে (Bangkok) ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত ২৭ জন। রবিবার গভীর রাতে শহরের উত্তরাংশে অবস্থিত একটি পাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন (Fire) ছড়িয়ে পড়ায় বহু মানুষ ভিতরেই আটকে পড়েন। দমকলের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও বহু মানুষের মৃত্যু প্রাণ হারান। আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে, আগুন লাগার আগে মঞ্চের কাছে একটি বৈদ্যুতিক সার্কিট থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। এরপর আচমকাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। অল্প সময়ের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা পাব। ফলে বহু মানুষ বেরিয়ে আসার সুযোগ পাননি।

আরও খবর : নিহত গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি আধিকারিক, গ্রেফতার স্বামী

ব্যাঙ্কক (Bangkok) প্রশাসন জানিয়েছে, কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ভবনের ছাদের নির্মাণসামগ্রী, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বেরিয়ে আসার পথ খোলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সকাল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন। ভবনের একাধিক কাচ ভেঙে গিয়েছে। ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন মিলেছে।

ঘটনার পর মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে পৌঁছন বৌদ্ধ সন্ন্যাসীরা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধোঁয়ার প্রভাব কমাতে মাস্কও বিলি করা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। দ্রুত তদন্ত শেষ করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor