HomeBig newsস্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্ব নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে
Calcutta High Court

স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্ব নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে

বুধবার শপথগ্রহণের পর শুরু হল নতুন অধ্যায়, দীর্ঘদিনের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্বের অবসান

ওয়েব ডেস্ক : অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার সকালে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে ( Ravindra Vithalrao Ghuge)। রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। এর ফলে কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার এবং রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক। কলকাতা হাইকোর্টের বর্তমান ও প্রাক্তন বিচারপতিদের পাশাপাশি দেশের অন্যান্য হাইকোর্টের বিচারপতিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আরও খবর  : মহালয়ায় ইডেনে পুজোর সূচনা, মায়ের চক্ষুদান করবেন প্রধানমন্ত্রী!

বিচারপতি ঘুগের নিয়োগের আগে বেশ কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বেই চলছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে আইনজীবীমহলেও আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে ৯ ও ৩১ আগস্ট নিয়োগ সংক্রান্ত সুপারিশ করে। এরপর কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংশ্লিষ্ট নিয়োগে অনুমোদন দিয়েছেন। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই বুধবার শপথ নিলেন বিচারপতি ঘুগে।

আইনজীবী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে নতুন প্রধান বিচারপতির। ১৯৯০ সালে পেশাগত জীবন শুরু করার পর দুই হাজারেরও বেশি মামলায় সওয়াল করেছেন তিনি। কর্মজীবনের একটা বড় সময় শ্রমিক ইউনিয়নের হয়ে মামলা লড়লেও পরবর্তীকালে শিল্প সংস্থা ও বহুজাতিক সংস্থার হয়েও আদালতে সওয়াল করেছেন। এদিকে কলকাতা ছাড়া আরও কয়েকটি রাজ্যেও প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News