Thursday, February 5, 2026
HomeBig newsডিএ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
Verdict on DA case

ডিএ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্যকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট, গঠন হল নতুন কমিটিও

নয়াদিল্লি: সরকারি কর্মচারীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ (DA Case) দিতেই হবে রাজ্যকে, নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। সেই সঙ্গে রাজ্যকে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মামলার রায় দেওয়া শুরু করে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। সেখানেই স্পষ্ট করা হয় ডিএ রায় নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ, ৩১ মার্চের মধ্যে রাজ্যকে এরিয়ার সমেত ২৫ শতাংশ ডিএ (DA Case in Supreme Court) দিতে হবে। আর বাকি বকেয়া ডিএ মেটাতে হবে ১৫ মে-র মধ্যে দিতে হবে।

রাজ্যের আবেদন খারিজ করে সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় রাজ্যকে আগেই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি।২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারপতি সঞ্জয় করোল। এদিন বিচারপতি সাফ জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে।বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ২৫ বছর পর নির্বাচন কমিশনের জাতীয় সম্মেলন, পৌরহিত্যে জ্ঞানেশ কুমার

পুরনো রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে দিতে হবে প্রথম কিস্তির টাকা। মে মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। তার মধ্যে দিতে হবে বাকি বকেয়া। মে মাসের ১৫ তারিখের মধ্যে মেটাতে হবে বকেয়া। সুপ্রিম রায়ে খানিকটা স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা। ২৫ শতাংশ দেওয়ার পরেও বকেয়া ডিএ-র আরও ৭৫ শতাংশ বাকি থাকবে। সেই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।

Read More

Latest News