Thursday, February 12, 2026
HomeScroll‘বর্ডার ২’-এর পর এবার আমিরের সঙ্গে যুগলবন্দি সানির
Aamir Khan-Lahore 1947

‘বর্ডার ২’-এর পর এবার আমিরের সঙ্গে যুগলবন্দি সানির

এবার পর্দায় আসছে সানি-আমির ম্যাজিক!

ওয়েব ডেস্ক:  ‘বর্ডার ২’-এর হাত ধরে পর্দায় দেশপ্রেমের জয়গান গেয়েছেন সানি দেওল (Sunny Deol)। এবার ফের সেই দেশপ্রেমের কথাই নতুন ছবির হাত ধরে বলবেন সানি দেওল। ইতিমধ্যেই আমির খানের (Aamir Khan) প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের নতুন ছবির বিষয়ে জানানো হয়েছে। আমিরের প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যেই নতুন ছবি মুক্তির বিষয়ে জানানো হয়েছে, আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘লাহোর ১৯৪৭’(Lahore 1947)। 

ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন পিরিয়ড ড্রামা। এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন সানি দেওল, পরিচালক রাজকুমার সন্তোষী এবং আমির খান। ছবিতে অভিনয় করবেন সানির পাশাপাশি শাবানা আজমি, প্রীতি জিন্টা, করণ দেওল, আলি ফজল। এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাবেন গীতিকার জাভেদ আখতার এবং এ আর রহমান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ছবি মুক্তি পেলে তা বেশ ভালো ফল করবে বলেই ধারণা করছেন সকলেই। এক সাক্ষাৎকারে এই ছবি প্রসঙ্গে আমির বলেন, “এই ছবির চিত্রনাট্য ধর্মেন্দ্রর বেশ পছন্দের ছিল। শুধু তাই নয়। তিনি এই ছবির শুটিং শেষ হওয়ার পর তা বিশেষভাবে দেখেও গিয়েছেন।”

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast