Wednesday, March 25, 2026
HomeScrollআমেরিকায় ফের বন্দুবাজের হামলা! মৃত ৪
America

আমেরিকায় ফের বন্দুবাজের হামলা! মৃত ৪

গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন

ওয়েব ডেস্ক : আমেরিকায় (America) ফের বন্দুবাজের হামলা। এবার ঘটনাটি ঘটেছে উত্তর ক্যালিফোর্নিয়ার (California) স্টকটন-এ। জানা গিয়েছে, একটি অনুষ্ঠান চলাকালীন বেশ কিছু আততায়ী হামলা চালায়। ঘটনায় ৪ জনের মৃত্যু (Death) হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।

জানা যাচ্ছে, রবিবার উত্তর ক্যালিফোর্নিয়ার স্টকটন-এর একটি ব্যাংকোয়েট হলে চলছিল জন্মদিনের একটি অনুষ্ঠান। সেই সময়ে বন্দুক নয়ে আততায়ীরা হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলায় এতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু ককরে দিয়েছে পুলিশ (Police)।

আরও খবর : পাক জেলে বাংলার মৎস্যজীবীর রহস্যমৃত্যু!

পুলিশ সূত্রে খবর, ওই ব্যাংকোয়েট হলে বহু মানুষ উপস্থিত ছিলেন। সেখানে ছিল অনেক শিশুও। সেই ভিড়কে লক্ষ্য করেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। মূহুর্তেই রক্তাক্ত হয়ে পড়ে ঘটনাস্থল। গুলির আঘাতে অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন। এর পরেই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এই হামলার পরেই সেখান থেকে চম্পট দেয় বন্দুবাজের দল।

এই ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই আপাতত তাঁরা চিকিৎসাধীন বলেই খবর। তবে এই হামলার কারণে মৃত্যু হয়েছে ৪ জনের। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে এটি সন্ত্রাসবাদী হামলা কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto