HomeScrollঘুমন্ত মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর শাস্তি! ৫ লক্ষ টাকা জরিমানা নৌকাচালককে
Polar Bear

ঘুমন্ত মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর শাস্তি! ৫ লক্ষ টাকা জরিমানা নৌকাচালককে

স্ভালবার্ডে ঘুমন্ত মেরুভালুককে বিরক্ত করার অভিযোগ, কড়া ব্যবস্থা প্রশাসনের

ওয়েব ডেস্ক : ঘুমন্ত মেরু ভাল্লুককে (Polar Bear) একটু নড়াচড়া করানোর শখ হয়েছিল নৌকায় থাকা এক ব্যক্তির। আর সেই শখের মাশুল গুনতে হল প্রায় ৫ লক্ষ টাকা। নরওয়ের (Norway) স্ভালবার্ডের কাছে জাহাজের ফগহর্ন বাজিয়ে ঘুমন্ত মেরুভালুককে জাগানোর ঘটনায় ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোন জরিমানা করা হয়েছে নৌকার অপারেটরকে।

ঘটনাটি চলতি মাসের শুরুতে স্ভালবার্ডের একটি ফিয়র্ড এলাকায় ঘটে। জাহাজে থাকা ব্যক্তিরা তীরে একটি মেরু ভাল্লুককে (Polar Bear) ঘুমিয়ে থাকতে দেখেন। এরপর ভালুকটিকে জাগিয়ে তোলার জন্য ইচ্ছাকৃতভাবে জাহাজের জোরালো ফগহর্ন বাজানো হয়। আচমকা শব্দে চমকে উঠে ঘুম ভেঙে যায় ভালুকটির। পরে সেটি সেখান থেকে অন্যত্র চলে যায়।

আরও খবর : মস্কোয় ভয়াবহ ড্রোন হামলা, আগুনে পুড়ল ওয়াইল্ডবেরিজ়ের বিশাল গুদাম

ঘটনার খবর পৌঁছয় স্ভালবার্ডের প্রশাসনের কাছে। এরপরই ব্যবস্থা নেন স্ভালবার্ডের গভর্নর লার্স ফাউসে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই ঘটনার মাধ্যমে বন্যপ্রাণী সুরক্ষা সংক্রান্ত নিয়ম ভাঙা হয়েছে। স্ভালবার্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন আইনে মেরুভালুককে অপ্রয়োজনে বিরক্ত করা, তাড়া করা বা ইচ্ছাকৃতভাবে আকর্ষণ করা নিষিদ্ধ।

মেরু ভাল্লুককে (Polar Bear) স্ভালবার্ডে ১৯৭২ সাল থেকে সুরক্ষিত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। পর্যটক ও অভিযাত্রীদের বন্যপ্রাণীর কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ রয়েছে। কারণ, মানুষের উপস্থিতি বা আচরণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে পর্যটকদেরও সতর্ক করা হয়েছে, বন্যপ্রাণী দেখতে গিয়ে কোনওভাবেই তাদের বিরক্ত করা যাবে না।

মেরুভালুককে বিরক্ত করার ঘটনায় এর আগেও জরিমানার নজির রয়েছে। ২০২৪ সালে একটি ওয়ালরাসের খুব কাছে চলে যাওয়ার ঘটনায় এক পর্যটককে ১১,৫০০ নরওয়েজিয়ান ক্রোন জরিমানা করা হয়েছিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News