HomeScrollদিনেই নামবে অন্ধকার, বদলে যাবে সূর্যের রং! কবে ঘটবে জানেন?
Annual Solar Eclipse 2026

দিনেই নামবে অন্ধকার, বদলে যাবে সূর্যের রং! কবে ঘটবে জানেন?

আকাশের দিকে তাকালেই দেখা যাবে ‘রিং অফ ফায়ার’, ফেব্রুয়ারিতেই ঘটবে বিরল ঘটনা

ওয়েব ডেস্ক: ২০২৬-এ এক বিরল মহাজাগতিক ঘটনার (Rare Celestial Event) সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামী ফেব্রুয়ারিতেই ঘটবে সেই ঘটনা, যখন বদলে যাবে সূর্যের রং, দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার, আর সূর্যের দিকে তাকালে দেখা মিলবে এক আগুনের রিংয়ের, যাকে বৈজ্ঞানিক (Science) পরিভাষায় বলে ‘রিং অফ ফায়ার’ (Ring of Fire)। আজ্ঞে হ্যাঁ, এখানে সূর্যের বলয়গ্রাস গ্রহণের (Annual Solar Eclipse 2026) কথাই বলা হচ্ছে। এবছর কবে ঘটতে চলেছে এই মহাজাগতিক ঘটনা? কোন কোন দেশ থেকে দৃশ্যমান হবে সেটা? চলুন জেনে নেওয়া যাক।

যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ এসে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে আড়াল করে তখন সূর্যগ্রহণ ঘটে। তবে সব সূর্যগ্রহণ একরকম নয়। জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যগ্রহণকে মোটামুটি চার ভাগে ভাগ করেন—পূর্ণ, আংশিক, হাইব্রিড এবং অ্যানুলার বা বলয়গ্রাস। যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকে তখনই ঘটে এই বলয়গ্রাস। এতে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয় দেখা যায়, যে কারণে এটিকে ‘রিং অব ফায়ার’ বলা হয়।

আরও পড়ুন: ৫৩ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে NASA! যাচ্ছেন কারা? কবেই বা উৎক্ষেপণ?

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি। এই গ্রহণ পূর্ব আন্টার্কটিকার প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত থাকবে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ এবং পার্শ্ববর্তী মহাসাগরীয় এলাকাগুলোতে আংশিক গ্রহণ দেখা যাবে। যদিও ভারত থেকে এই গ্রহণ সরাসরি দেখা যাবে না। সূর্যের এই বলয়গ্রাস গ্রহণের পাশাপাশি ২০২৬-এর মার্চে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে। অগাস্টে পূর্ণগ্রাস সূর্যগ্রহণও ঘটবে।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News